আজ থেকে দু’দিনব্যাপী চলচ্চিত্র উৎসব মাতাবেন তারকারা
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯
পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় আজ থেকে দু’দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হবে দিনটি।
এ উপলক্ষে সোমবার বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’ স্লোগানে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম দিবসটির বিস্তারিত তুলে ধরেন।
দুই দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে রয়েছে দিনব্যাপী আয়োজন। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে নয়টায় এফডিসিতে জাতীয় পতাকা উত্তোলন। সৈয়দ হাসান ইমাম জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করবেন। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে পরিবেশিত হবে জাতীয় সংগীত।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) এমপি, ও তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। স্বাগত ভাষণ দেবেন এফডিসির ভারপ্রাপ্ত মহাপরিচালক লক্ষ্মন চন্দ্র দেবনাথ।
বেলা এগারটায় বের হবে বর্নাঢ্য শোভাযাত্রা। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- রেড কার্পেট সংবর্ধনা, মেলা উদ্বোধন, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ে আলোচনা এবং সেমিনার। সেমিনার অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় সংস্থার ৮ নম্বর সুটিং ফ্লোরে।
কর্মসূচি পালনের দ্বিতীয় দিন ৪ এপ্রিল সন্ধ্যায় রয়েছে লেজার শো ও আতশবাজি এবং তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের মঞ্চ মাতাবেন মাহিয়া মাহি, নিরব, ইমন,তমা, আঁচল, শিপন, বিপাশা কবির, মৌমিতা, জয় চৌধুরী,সানজু জন, রোমানা নীড় সহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
