অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি বাড়ায় ডায়েট কোক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯
প্রতিদিন ডায়েট কোক পান করার ফলে অল্প বয়সে মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে শুক্রবার ব্রিটিশ পত্রিকা দ্য সান এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কৃত্রিমভাবে মিষ্টি করা হয় এমন পানীয় প্রতিদিন পান করার কারণে স্ট্রোকের সম্ভাবনা ২৫ শতাংশ বেড়ে যায় এবং হৃদরোগের সম্ভাবনা বাড়ে ৩৩ শতাংশ।
যারা এ ধরনের পানীয় কখনোই পান করেন না, তাদের তুলনায় হরদম ডায়েট কোক খায় এমন লোকেদের অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি ১৬ শতাংশ বেশি।
বিজ্ঞানীরা বলছেন, ডায়েট কোকের মতো পানীয়গুলো একদম নিরাপদ নয়।
নতুন গবেষণাপত্রটির প্রধান লেখিকা ড. ইয়াসমিন মোসাভার রাহমানি নিউ ইয়র্কের আলবার্ট আইনস্টাইন কলেজের একজন গবেষক।
তিনি বলেন, 'অনেক নিরীহ মানুষ, বিশেষ করে অতিরিক্ত ওজন বা মেদবহুল ব্যক্তিরা কম ক্যালরির মিষ্টি পানীয় পান করেন, যেন তাদের ডায়েটে ক্যালোরির পরিমাণ কম থাকে।'
'আমাদের গবেষণা ও অন্যান্য পরীক্ষায় দেখা গেছে, কৃত্রিমভাবে মিষ্টি করা পানীয় একেবারে নিরাপদ নয় এবং এগুলো বেশি মাত্রায় পান করার ফলে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়,' বলেন ড. রাহমানি।
হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী নালি সঙ্কুচিত হয়ে গেলে হৃদরোগ দেখা দেয়। এর ফলে হার্ট অ্যাটাক, শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
নতুন গবেষণায় দেখা যাচ্ছে, স্বাস্থ্য সচেতন হয়ে ওজন কমানোর জন্য ডায়েট কোক খেয়ে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন স্থূলকায় ব্যক্তিরা। বিশেষ করে, দিনে দুই বা তার বেশি ডায়েট কোক পান করে এমন স্থূলকায় নারীদের স্ট্রোকের সম্ভাবনা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায়।
ড. রাহমানি জোর দিয়ে বলেন, তাদের গবেষণায় ডায়েট কোকের মতো পানীয় পান করার সঙ্গে স্ট্রোক ও হৃদরোগের সম্পর্ক রয়েছে দেখা গেছে। কিন্তু এই পানীয়গুলোই স্ট্রোক বা হৃদরোগের কারণ সেটা প্রমাণ করা যায়নি।
'স্ট্রোক' জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটিতে ৮১ হাজার ৭১৪ জন নারীকে পর্যবেক্ষণের পর প্রাপ্ত ফলাফল ফলাফল প্রকাশ করা হয়েছে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এক উপদেশমূলক ঘোষণায় জানায়, ক্যালোরি কম গ্রহণ করতে চাইলে ডায়েট কোকের মতো পানীয় পান করার চেয়ে স্রেফ পানি খাওয়াই সবচেয়ে ভালো।
দ্য সান জানায়, ডায়েট কোক যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন সিদ্ধান্তের পক্ষে ক্রমেই আরও বেশি প্রমাণ পাওয়া যাচ্ছে।
গত বছর ইসরাইল ও সিঙ্গাপুরের বিজ্ঞানীরা জানিয়েছিলেন, ডায়েট পানীয় মিষ্টি করতে ব্যবহৃত ছয়টি জিনিসের কারণে আলঝাইমারসহ বিভিন্ন অসুখ হতে পারে।
আরেকটি গবেষণায় দেখা গেছে, এসব পানীয়ের কারণে ডায়াবেটিসের সম্ভাবনাও বেড়ে যায়।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
