‘অল্প কাজ দিয়েই দর্শকের হৃদয়ে বেঁচে থাকতে চাই’
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
নায়িকা পপি সম্প্রতি সিলেটে টানা কয়েকদিন একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। এখানে আরো অভিনয় করেছেন রিয়াজ, নিপুণ, মনির খান শিমুলসহ অনেকে। এটি নির্মাণ করেছেন তৌহিদ মিটুল। এর আগে ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা পান পপি। নতুন এই ওয়েব সিরিজ নিয়েও বেশ আশাবাদী তিনি। এ কাজটির বিষয়ে পপি বলেন, দর্শকরা গোয়েন্দা গল্প দেখতে খুব পছন্দ করেন। যেমন শার্লক হোমস, ব্যোমকেশ বা ফেলুদার কাহিনীগুলো পর্দায় দেখার পর বেশিরভাগ দর্শকই পছন্দ করেছেন। ঠিক তেমনি এবারই প্রথম এমন চরিত্রে কাজ করলাম, যা অন্য কাজ থেকে আলাদা।
একজন নারী গোয়েন্দার চরিত্রে দর্শক আমাকে এবার দেখতে পাবেন। এর কাহিনী নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী আরো বলেন, রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে দেশের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষে আসে উদয়ন টি-স্টেট।
এরপরেই টি-স্টেটে ঘটতে থাকে একের পর এক লোমহর্ষক খুন। ফুঁসে ওঠে শ্রমিক ইউনিয়ন। সেখানেই নারী গোয়েন্দা বৃতা চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। খুনের রহস্য উদঘাটন করতে দেখা যাবে আমাকে। ওয়েব সিরিজটির চিত্রনাট্যকার কলকাতার অদিতি মজুমদার ও সরদার সানিয়াত হোসেন। প্রোডাকশনটি ডিজাইন করেছেন রেবেকা বিনতি। বৃতা চরিত্রটি দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। বায়োস্কোপ লাইভে দর্শকরা এটি দেখতে পাবেন। ওয়েব সিরিজের শুটিং শেষ করে ঈদের জন্য বেশকিছু নাটকের গল্প হাতে পেয়েছেন পপি। এবারো কি তাকে ঈদে ছোট পর্দায় দেখা যাবে? এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, এখনো বলতে পারছি না। এবার ঈদের জন্য বেশকিছু কাজ নিয়ে কথা চলছে। স্ক্রিপ্টগুলো বাসায় পড়ছি। বেশি কাজ করার ইচ্ছে নেই আমার।
অল্প কাজ দিয়েই দর্শকের হৃদয়ে বেঁচে থাকতে চাই। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এ পর্যন্ত অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে কাজের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, আমি বর্তমানে তিনটি ছবির কাজ করছি। এরমধ্যে রয়েছে সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’, কাজী আমিনুল ইসলামের ‘সেভ লাইফ’ ও আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। এরমধ্যে ‘সাহসী যোদ্ধা’ ছবির কাজ শেষ হয়েছে।
এ ছবিতে আমাকে অ্যাকশন কন্যারুপে দর্শকরা দেখতে পাবেন। সেই সঙ্গে পারিবারিক গল্পও রয়েছে কাহিনীতে। এরইমধ্যে এ ছবির ডাবিং শুরু হবে। এছাড়া ‘সেভ লাইফ’ ও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কিছু অংশের কাজ হয়েছে। সামনে এ ছবিগুলোর বাকি কাজ শুরু হবে। পপি অভিনীত এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় ‘সোনাবন্ধু’ ছবিটি সবশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন ডি এ তায়েব। পপির কাছে জানতে চাওয়া, নতুন বছরে কি কি ছবি সামনে মুক্তি পাবে? এর উত্তরে পপি বলেন, এ বছর ওয়েব সিরিজ ও বেশকিছু চলচ্চিত্রে দর্শকরা বড়পর্দায় আমাকে দেখতে পাবেন।
এখন তো চলচ্চিত্রের সার্বিক অবস্থা ভালো না। তারপরও যেসব কাজ হচ্ছে ভালো হচ্ছে। প্রতিযোগিতার সময় এসেছে। আর আমরা শিল্পীরাও ভালো কাজ করার চেষ্টা করছি। নতুন বেশকিছু ছবি নিয়ে কথা চলছে। বুলবুল বিশ্বাসের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। সেটারও সামনে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আর সব ঠিক থাকলে শিগগিরই নতুন আরেকটি ছবিতে কাজ শুরু করব।
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
