অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ আর রহমানের ছেলে
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩
অস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের ছেলে এ আর আমিন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। আউটডোর লোকেশনে শুটিং চলছিল গানের। সেই শুটিং সেটেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন তারকাপুত্র।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর বলছে, জলাশয়ের ধারে সেট তৈরি করা হয়েছিল। সেটে ক্রেনে করে অসংখ্য ঝাড়বাতি ঝোলানো হয়। এর মাঝেই দাঁড়িয়ে ছিলেন আমিন। হঠাৎ করেই ক্রেনসহ ঝাড়বাতি আছড়ে পড়ে মাটিতে। এ সময় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।
ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও শরীরে কোনো আঘাত লাগেনি গায়কপুত্রের। তবে এ ঘটনায় মারাত্মক ট্রমায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভেরিফায়েড প্রোফাইলে সেটের দুটি ছবি পোস্ট করেছেন আমিন। একটি দুর্ঘটনার আগের এবং অন্যটি পরের। ক্যাপশনে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। জানিয়েছেন কীভাবে ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রাণে বাঁচার জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন রহমানপুত্র।
আমিন লেখেন, ‘আমি সর্বশক্তিমান, আমার মা-বাবা, পরিবার, শুভাকাঙ্ক্ষী ও আমার আধ্যাত্মিক শিক্ষাগুরুর কাছে কৃতজ্ঞ যে, আমি আজ নিরাপদে রয়েছি এবং বেঁচে আছি। মাত্র তিন রাত আগে একটি গানের শুটিং করছিলাম। টিমের ওপর আস্থা রেখেছিলাম যে, যখন আমি ক্যামেরার সামনে পারফর্মে মনোযোগ দিচ্ছিলাম তখন ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তার ব্যাপারে খেয়াল রেখেছে টিম। কিন্তু হঠাৎ করেই একটা ক্রেন থেকে ঝুলে থাকা গোটা ট্রাস ও ঝাড়বাতি ভেঙে পড়ে।’
তিনি আরও লেখেন, ‘সেই সময় আমি ওই জায়গার মাঝখানে ছিলাম। কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলে, কয়েক সেকেন্ড আগে-পরে হলেই পুরো ভেঙে পড়া অংশ আমাদের মাথায় পড়ে যেত। এ ঘটনায় আমি ও আমাদের পুরো টিম বিস্মিত হয়েছি। পাশাপাশি এই ট্রমা থেকে নিজেকে বের করে আনতে পারছি না।’
প্রসঙ্গত, এর আর রহমানের তিন ছেলে, খাতিজা রহমান, রহিমা রহমান ও এ আর আমিন। ২০১৫ সালে তামিল ‘ও কাদাল কানমানি’ সিনেমায় প্লে-ব্যাক করেন আমিন। এর পর থেকে নিয়মিত গান করছেন তিনি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
