অজান্তে মস্তিষ্কের ক্ষতি করছেন যেভাবে…
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯
মানব মস্তিষ্কই তাকে সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচিত করেছে। মস্তিষ্ক ব্যতীত মানুষ জড় পদার্থ ছাড়া কিছুই না। আর এই মস্তিষ্ক সুস্থ না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। স্বাস্থ্যের মতো মস্তিস্কেরও যত্নের প্রয়োজন।এমন কিছু অভ্যাস আছে যেগুলো মস্তিষ্কের সেল নষ্ট করে দেয়। সেই সঙ্গে হতাশা, আলঝাইমার, স্ট্রোক, মৃগী রোগ এবং ক্যান্সারের মতো জটিলতা তৈরি করে। মস্তিষ্ককে সুস্থ রাখতে যে সব কাজ করা ঠিক নয়-
অপর্যাপ্ত ঘুম: ঘুম ভাল না হলে শরীর ক্লান্ত লাগে। পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে পারে না। এতে দৈনন্দিন কাজ ও সম্পর্কের উপর প্রভাব পড়ে।
সকালের নাস্তা না খাওয়া: সকালের নাস্তা দিনের খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ । সকালের নাস্তা না খেলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। এতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও শরীরে গ্লুকোজের পরিমাণ কমে গেলে মস্তিষ্কের শক্তিও কমে যায়।
অতিরিক্ত খাওয়া: গবেষণায় দেখা গেছে, স্থূলতা ও ডিমেনশিয়ার মধ্যে গভীর সংযোগ রয়েছে। গবেষকদের ধারণা, স্থূলতা তখনই হয় যখন শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়। শরীরে ভিটামিন ও খনিজের অভাব হলে বারবার ক্ষিধে পায়। তখন অতিরিক্ত খেলেও মস্তিষ্কের কোনো উপকার হয় না।
ধূমপান: একাধিক গবেষণায় দেখা গেছে, ধূমপান শরীরের পাশাপাশি মস্তিষ্কের ক্ষতি করে।
পানি শূন্যতা: মানবদেহে শতকরা ৭০ ভাগ পানি থাকে। এ কারণে শরীরে পানির ঘাটতি হলে শরীরের পাশাপাশি মস্তিষ্কও কার্যকারিতা হারায়। মস্তিষ্ক সুস্থ রাখতে দিনে পর্যাপ্ত পানি পান করা উচিত।
অতিরিক্ত চিনি খাওয়া: শরীর ও মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতে চিনি প্রয়োজন। তবে আজকাল সব ধরনের খাবারেই অতিরিক্ত চিনি থাকে। নিয়মিত অতিরিক্ত চিনি খেলে মস্তিষ্কের সেলের উপর প্রভাব ফেলে। এতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।
মানসিক চাপ: মানসিক চাপ গোটা শরীরের উপর প্রভাব ফেলে। পরিস্থিতির কারণে মানসিক চাপ হতেই পারে। তবে মানসিক চাপটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে তা দীর্ঘস্থায়ী ক্ষতি করবে শরীর ও মস্তিষ্কের।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
