অচলাবস্থাতেই নতুন বছরে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ ইস্যুতে সমঝোতা না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে। বুধবার আরও একবার এই হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বৃহস্পতিবারের অধিবেশনেও দেয়াল নির্মাণ প্রশ্নের কোনো সুরাহা করতে পারেনি মার্কিন কংগ্রেস।
ফলে অনিবার্যভাবেই দ্বিতীয় সপ্তাহে গড়াল সরকার অচলাবস্থা (শাটডাউন)। আগামী সোমবার পর্যন্ত অধিবেশন মুলতবি করায় সরকারের অচলাবস্থা নিয়েই নতুন বছরে পা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ খবর দিয়েছে বিবিসি ও দ্য হিল।
গত শুক্রবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্র সরকারের একাংশে অচলাবস্থা বা শাটডাউন শুরু হয়। শাটডাউনের কারণে কেন্দ্রীয় সরকারে প্রায় আট লাখ কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার আকস্মিক সফরে ইরাক যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমেরিকার জনগণ একটি দেয়ালের দাবি করছে। দীর্ঘমেয়াদি শাটডাউনের জন্য প্রস্তুত থাকার কথা বলে আসা ট্রাম্পের কাছে সাংবাদিকেরা জানতে চান কতদিন তিনি অপেক্ষা করবেন। এমন প্রশ্নের জবাবে বুধবার তিনি বলেন, ‘যত দিন লাগে।’
বৃহস্পতিবার মাত্র কয়েক মিনিটের জন্য অধিবেশনে বসে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদ। তবে অচলাবস্থা কাটাতে কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারেনি।
আগামী সোমবার পর্যন্ত অধিবেশন মুলতবির কথা জানিয়ে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতারা বলেন, সরকার সচল করতে চলতি সপ্তাহে কোনো ভোটাভুটির আশা করছেন না তারা। ফলে অচলাবস্থা ২০১৯ সালেও গড়াচ্ছে তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে।
এদিকে আগামী সোমবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে পেলোসিই স্পিকার হবেন বলে আশা করা হচ্ছে। তাকে দায়ী করে ট্রাম্প বলেন, দেয়াল নির্মাণের অর্থায়নের বিরোধিতা করে নিজের স্পিকার হওয়া নিশ্চিত করেছেন ন্যান্সি।
যদিও শাটডাউন শুরু হওয়া এক সপ্তাহ আগেই স্পিকার হওয়া নিশ্চিত করে ফেলেছেন ন্যান্সি। গত ১১ ডিসেম্বর ন্যান্সি ও সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমারের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, সীমান্ত নিরাপত্তার জন্য শাটডাউন হলে গর্বিত হবেন তিনি।
তবে শাটডাউন শুরুর পর থেকেই ডেমোক্র্যাটদের দায়ী করে আসছেন তিনি। ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকে আদায় করা হবে।
মেক্সিকো ওই খরচ দিতে অস্বীকার করার পরে মার্কিন করদাতাদের কাছ থেকে এই অর্থ নিতে চান। ট্রাম্পের মতে, অবৈধ অভিবাসন ঠেকাতে এই দেয়াল খুবই গুরুত্বপূর্ণ।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
