অগ্ন্যুৎপাতের কারণে বিমানের রুটে পরিবর্তন আনল ইন্দোনেশিয়া
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় সতর্কতা জারি করেছে দেশটির সরকার। অগ্নুৎপাতের কারণে বিশাল এলাকা জুড়ে আকাশে ছাঁই ছড়িয়ে যাওয়ায় পরিবর্তন আনা হয়েছে বিমানের রুটে।
সুমাত্রা এবং জাভার মধ্যবর্তী স্থানে অবস্থিত সুন্দা প্রনালী এলাকায় এখনো বিপজ্জনক হারে কালো ধোঁয়ার উদগিরণ চলেছেই। ফলে বাড়তি সর্তকতার অংশ হিসেবে আগ্নেয়গিরি এলাকায় বিমানের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা এয়ারন্যাভ। খবর আল-জাজিরা’র।
বৃহস্পতিবার এক বিবৃতি বিমান সংস্থাটি বলেছে, আগ্নেয়গিরি এলাকায় বিপজ্জনক মাত্রায় আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় ওই এলাকায় বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। বর্তমানে অগ্ন্যুৎপাতটির মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ এবং তা প্রসারিত হয়ে বিশেষ সীমা ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
আনাক ক্রাকাতা একটি ছোট আগ্নেয়গিরি দ্বীপ। ১৯২০ সালে ক্রাকাতোয়ার উদগিরণের ফলে এই দ্বীপের সৃষ্টি হয়। দ্বীপটি থেকে ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এতে ৩৬ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, দ্বীপটির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনো বিপজ্জনক সীমায় রয়েছে। ফলে আশপাশ এলাকায় এর যথেষ্ট প্রভাব রয়েছে।
এদিকে ভয়াবহ সুনামির পর হাজার হাজার মানুষ তাবু করে ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র বিশেষ করে মসজিদ ও স্কুলে আশ্রয় নিয়েছেন।
বলা হচ্ছে, আশ্রয়কেন্দ্রগুলোতে চাল ও নুডুলস সরবরাহ করা হলেও সেখানে বিশুদ্ধ পানি, পোশাক ও কম্বলের যথেষ্ট ঘাটতি রয়েছে।
শনিবার উপকূলীয় শহর সুমাত্রা এবং জাভায় পর পর দু’টি ঢেউ আঘাত হানে। প্রথম ঢেউ অতটা শক্তিশালী না হলেও দ্বিতীয় ঢেউটি ছিল ভয়াবহ। এর সঙ্গে পূর্ণিমার প্রভাব যুক্ত হওয়ায় বিপুল শক্তি নিয়ে সৈকতে আছড়ে পড়েছে সুনামির ঢেউ।
রোববার ফের নতুন করে অগ্ন্যুৎপাত হয়। নতুন করে আবারো সুনামির আশঙ্কায় আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির কাছাকাছি উপকূলীয় এলাকার বাসিন্দাদের সমুদ্র উপকূলের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ৪৩০জনের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আহত হয়েছে আরও ১ হাজার ৪৫৯ জন। অপরদিকে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৫৯জন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সুনামিতে ১২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণেই এই সুনামির উৎপত্তি হয়।
এক সংবাদ সম্মেলনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ক্রমাগত আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আবারও সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির মুখপাত্র সুতোপো পুর্বো নুগ্রোহো জানান, এ ঘটনার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময়ের পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী এই মুখপাত্র।
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
