সিঙ্গাপুরের আদলে মাতারবাড়ী
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯
মাতারবাড়ী-মহেশখালী সমন্বিত এলাকাকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রস্তাব সম্পর্কিত প্রেজেন্টেশন তুলে ধরেছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, মাতারবাড়ী-মহেশখালী প্রস্তাবিত বিদ্যুৎ ও জ্বালানি হাবকে কেন্দ্র করে গড়ে তোলা হবে শিল্প-কারখানা। মাতারবাড়ীতে একটি বিশ্বমানের সর্বাধুনিক সমুদ্রবন্দর গড়ে তুলতে আগ্রহী তিনি।
ওই সময় জাইকা তার প্রেজেন্টেশনে জানায়, মাতারবাড়ীতে তারা যে গভীর সমুদ্রবন্দরের প্রস্তাব করছেন, সেটির ড্রাফট হবে ১৮ দশমিক ৭ মিটার। ২০২৪ সালের মধ্যে তারা প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরের প্রথম পর্বের কাজ শেষ করবেন। পাশে থাকবে অর্থনৈতিক জোন। জ্বালানি চাহিদা মেটাতে নির্মাণ করা হবে এলএনজি টার্মিনাল। ন্যাশনাল হাইওয়ে-১ এবং রেললাইন স্থাপনের মাধ্যমে মাতারবাড়ীর সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের সরাসরি যোগাযোগ গড়ে তোলা হবে।
জাইকার পরিকল্পনা অনুযায়ী মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত উন্নয়ন কার্যক্রমে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ দরকার হবে। এর মধ্যে তারা প্রায় অর্ধেক ১০ হাজার ২৪০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রস্তাব দেয়। স্থানীয় মুদ্রায় যা প্রায় ৮৬ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত উন্নয়ন কার্যক্রম অগ্রগতি সম্পর্কিত এক সভায় জাইকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এসব তথ্য তুলে ধরে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বলেন, বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দরে সাড়ে ৯ মিটার এবং মোংলায় ৭ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারে। প্রস্তাবিত পায়রা সমুদ্রবন্দরের ড্রাফট হবে ১৪ মিটারের কাছাকাছি। প্রধানমন্ত্রী বলেছেন, মাতারবাড়ীতে যে ডিপ সি পোর্টের প্রস্তাব করা হয়েছে তার ড্রাফট হবে ১৮ দশমিক ৭ মিটার। এত বেশি ড্রাফটসম্পন্ন গভীর সমুদ্রবন্দর বিশ্বে আর মাত্র দুটি রয়েছে। এর একটি শ্রীলঙ্কায় এবং অন্যটি দুবাইয়ে। এর ফলে প্রায় এক লাখ মেট্রিক টনের কনটেইনার জাহাজ ভিড়তে পারবে ওই বন্দরে।
সূত্রগুলো জানায়, জাপানের অর্থায়নে মাতারবাড়ীতে যে ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে ওই প্রকল্প থেকেই গভীর সমুদ্রবন্দর নির্মাণের ভিত্তি রচিত হয়। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা অনুযায়ী বিপুল পরিমাণ কয়লা নামানোর জন্য সেখানে জেটি ও হারবার নির্মাণ করা হবে। গড়ে তোলা হবে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শিল্প-কারখানা স্থাপনের জন্য থাকবে বিশেষ অর্থনৈতিক জোন। পাশাপাশি পর্যটকদের জন্য গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র।
সংশ্লিষ্ট এলাকাবাসী এবং প্রতিষ্ঠিত বিভিন্ন অবকাঠামোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের জন্য একটি পরিকল্পিত নগর গড়ে তোলা হবে, যেখানে আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে। যাতায়াতের জন্য হাইওয়ে এবং রেলওয়ে লিঙ্ক স্থাপন করা হবে যেটি কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে সরাসরি ঢাকার সঙ্গে যুক্ত থাকবে। আর বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও চীনকে নিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ বি ইনিশিয়েটিভ) গড়ে তোলার প্রয়াস রয়েছে তার কেন্দ্রবিন্দু হিসেবে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত এলাকা গড়ে তোলার লক্ষ্যও রয়েছে ওই মহাপরিকল্পনায়।
গত বৃহস্পতিবার জাইকার প্রেজেন্টেশনে বলা হয়েছে, তারা যে মহাপরিকল্পনাটি করেছে সেটি তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। যার মধ্যে প্রথম ধাপে ২০২৪ সালের মধ্যে গড়ে তোলা হবে ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক আলট্রা সুপার ক্রিটিকাল কোল পাওয়ারড বিদ্যুৎ কেন্দ্র, কয়লা জেটি ও হারবার। ২০৩১ সালের মধ্যে দ্বিতীয় পর্বে গভীর সমুদ্রবন্দরের উপযোগী করে বন্দর সম্প্রসারণ করা হবে এবং এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে। তৃতীয় পর্বে ২০৪১ সালের মধ্যে গড়ে তোলা হবে বিশেষ অর্থনৈতিক জোন, প্রাথমিক এনার্জি সংশ্লিষ্ট শিল্প-কারখানা, পরিকল্পিত নগরায়ণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো।
সূত্র জানায়, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে দীর্ঘমেয়াদে যে বিদ্যুৎ ও জ্বালানি হাব গড়ে তোলার প্রস্তাব দিয়েছে জাইকা, ২০৪১ সাল শেষে সেই হাব থেকে ২১ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। গড়ে তোলা হবে ৩ হাজার ৫০০ এমএমসিএফডি ধারণ ক্ষমতাসম্পন্ন এলএনজি টার্মিনাল। বন্দরভিত্তিক অর্থনৈতিক জোন সম্প্রসারণ করে সেটিতে ভারী ও পেট্রোকেমিক্যাল শিল্প-কারখানা স্থাপন করা হবে। আর ২০৪১ সালে ৩য় পর্বের কাজ শেষে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রায় ৪ দশমিক ৮ মিলিয়ন টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে, যা হবে চট্টগ্রাম সমুদ্রবন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতার প্রায় দ্বিগুণ।
1
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
