রুপালি গিটার ফেলে চলে যাওয়ার এক বছর
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯
চিরতরে ঘুমিয়ে আছেন ব্যান্ডসঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। গত বছরের ১৮ অক্টোবর সকালে মাত্র ৫৬ বছর বয়সে অকাল প্রয়াণ হয় এই কিংবদন্তির। তার রুপালি গিটার ফেলে বহুদূরে চলে গেলেও ভক্তরা তাকে অনুভবে হৃদয়ে হৃদয়ে চেতনায় ধারণ করে আছেন। তাদের ভালোবাসা ও শ্রদ্ধার কাছে তন্দ্রা আজ অসহায়!
কিশোর বয়সেই প্রেমে পড়েছিলেন গিটারের, এই সুরযন্ত্রের সঙ্গে বেঁধেছিলেন মনপ্রাণ। তার গিটারের অপূর্ব মূর্ছনা ও কণ্ঠের জাদু মাতিয়ে রাখত সঙ্গীতপ্রেমীদের। অপূর্ব কণ্ঠে তিনি গেয়েছিলেন- এই রুপালি গিটার ফেলে/একদিন চলে যাব দূরে, বহুদূরে/সেদিন অশ্রু তুমি রেখো/গোপন করে। প্রিয় রুপালি গিটার ফেলে সত্যিই আজ অনেক দূরে গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু।
গত বছরের ১৬ অক্টোবর রাতে রংপুরে একটি কনসার্ট শেষ করে ১৭ অক্টোবর দুপুরে ঢাকায় ফিরেন আইয়ুব বাচ্চু। ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি। তড়িঘড়ি তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইয়ুব বাচ্চু’র মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৯ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে দশটায় ব্যান্ড সঙ্গীতের এক অভিধান আইয়ুব বাচ্চু’র মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়। তাকে চিরবিদায় জানাতে উপচে পড়া মানুষের লাইন জাতীয় শহীদ মিনার পার হয়ে চানখারপুলের মোড়ে গিয়ে ঠেকেছিল! তাকে শেষবারের মতো শ্রদ্ধা ও এক নজর দেখার জন্য। রাজনৈতিক নেতা, সঙ্গীতশিল্পী, অভিনয়শিল্পী, নির্মাতা কিংবা তার ভক্ত অনুরাগী- সবাই ছুটে এসেছিলেন।
এরপর জাতীয় ঈদগাহ মাঠে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আইয়ুব বাচ্চু’র দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজারের কাজী অফিস গলির মসজিদের সামনে। এই গলিতে আইয়ুব বাচ্চু’র যে স্টুডিও ছিল সেই ভবনের সামনে তার মরদেহ রাখা হয়। তারপর তৃতীয় জানাজার জন্য আইয়ুব বাচ্চু’র মরদেহ তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের ভবনে নিয়ে যাওয়া হয়। চ্যানেল আইয়ের আনুষ্ঠানিকতা শেষে আইয়ুব বাচ্চু’র মরদেহ আবারো স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।
১৯ অক্টোবর শুক্রবার রাতে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে দেশে আইয়ুব বাচ্চু’র মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশে ফিরেন। ২০ অক্টোবর শনিবার সকালে তার মরদেহ নেয়া হয় তার শৈশব কাটানো চট্টগ্রামের এনায়েত বাজারে। এই এনায়েত বাজারেই তার জন্ম আর বেড়ে ওঠা। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা ও শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দুপুরে সমাহিত করা হয় বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি, গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু’কে।

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার। ভক্তদের কাছে তিনি ‘এবি’ নামেও পরিচিত। আইয়ুব বাচ্চু’র নিজের একটি স্টুডিও আছে। ঢাকার মগবাজারে অবস্থিত এই মিউজিক স্টুডিওটির নাম ‘এবি কিচেন’।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ছোটবেলা থেকেই গিটার বাজাতে ভালোবাসতেন, গান গাইতে ভালোবাসতেন। তবে ব্যান্ডের সঙ্গে তার যাত্রা শুরু ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে। ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি ‘সোলস’ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আইয়ুব বাচ্চুর প্রথম অ্যালবাম ‘রক্তগোলাপ’ প্রকাশ হয়েছিল ১৯৮৬ সালে। তার সফলতার শুরু দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’ (১৯৮৮) দিয়ে। এরপর ১৯৯১ সালে বাচ্চু ‘এলআরবি’ ব্যান্ড গঠন করেন। এই ব্যান্ডের সঙ্গে তার প্রথম ব্যান্ড অ্যালবাম ‘এলআরবি’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। এই অ্যালবামের ‘শেষ চিঠি কেমন এমন চিঠি’, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’ গানগুলো জনপ্রিয়তা পায়।
১৯৯৩ ও ১৯৯৪ সালে তার জনপ্রিয় অ্যালবাম ‘সুখ’ ও ‘তবুও’ বের হয়। ‘সুখ’ অ্যালবামের ‘সুখ’, ‘চলো বদলে যাই’, ‘রুপালি গিটার’, ‘গতকাল রাতে’ আলোড়ন তৈরি করে। এর মধ্যে ‘চলো বদলে যাই’ গানটি বাংলা সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গান। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন বাচ্চু নিজেই। ১৯৯৫ সালে তিনি বের করেন অ্যালবাম ‘কষ্ট’। সর্বকালের সেরা একক অ্যালবামের একটি বলে অভিহিত করা হয় এটিকে। এই অ্যালবামের প্রায় সব গানই জনপ্রিয়তা পায়। অ্যালবামের ‘কষ্ট কাকে বলে’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘অবাক হৃদয়’, ও ‘আমিও মানুষ’। একই বছরে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়। সেটিও সাফল্য পায়। আইয়ুব বাচ্চুর সর্বশেষ তথা দশম অ্যালবাম ‘জীবনের গল্প’ প্রকাশ হয় ২০১৫ সালে।
শুধু অডিও গানে নয়, প্লেব্যাকেও তিনি জনপ্রিয়তা পান। তার গাওয়া প্রথম প্লেব্যাক ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গান। এ ছাড়া ‘আম্মাজান’ ছবির শিরোনাম গানটি তুমুল জনপ্রিয়তা পায়।
আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় গানের কথা বলে শেষ করা যাবে না। এর মধ্যে ‘চলো বদলে যাই’, ‘রুপালি গিটার’, ‘ফেরারি মন’, ‘বাংলাদেশ’, ‘উড়াল দেব আকাশে’, ‘ঘুমভাঙা শহর’, ‘আসলে কেউ সুখী নয়’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘এক আকাশের তারা তুই’, ‘মন চাইলে মন পাবে’ অন্যতম। আইয়ুব বাচ্চু তার যেকোনো কনসার্ট শেষ করতেন গিটারে জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ সুর তুলে। সেই রুপালি গিটারের সুর ও তার গান দীর্ঘদিন মানুষের মুখে মুখে ফিরবে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
