‘মাসুদ রানা’র বিষয়ে কিছুই বলতে পারছি না: সুমন
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯
দেশের সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় বরাবরই নতুন চমক লক্ষ্য করা যায়। ১৯৬৬ সালে প্রকাশিত মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটি। এ সিনেমাটি নির্মাণ করছেন হলিউডের পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আসিফ আকবর। তবে কে হচ্ছে মাসুদ রানা এই প্রশ্নই এখন সবার মুখে মুখে।
এর আগে বৃহস্পতিবার সুলতা’র চরিত্রে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের বিষয়টি জানার পর থেকে এই আগ্রহ যেন আরো বেড়ে গেছে। তবে শ্রদ্ধা কাপুরকে নেয়ার ঘোষণা বিতর্কের জন্ম দিয়েছে চলচ্চিত্র পাড়ায়। কিন্তু সিনেমাটিতে শ্রদ্ধা কাপুর অভিনয় করবেন এ বিষয়ে শতভাগ নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ।
তবে রিয়েলিটি শো থেকে ‘মাসুদ রানা’ জন্য কাউকে নেয়া হচ্ছে না। কারণ চরিত্রটির জন্য যোগ্য কোনো প্রতিযোগী খুঁজে পাওয়া যায়নি। এদিকে মডেল-চিত্রনায়ক এবিএম সুমনকে যোগ্য বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। কিছুদিন আগে হলিউডের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে সুমনকে চূড়ান্ত করেছে বলে জানা যায়।
এদিকে বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানও কিছু জানাতে চাইছে না। এজন্য আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে।
এই কৌতুহলের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন ফিলিপ টান। যিনি মাসুদ রানা সিনেমার সেকেন্ড ইউনিট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। ক্যাপশনে তাদের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, আমার এসেছি বাংলাদেশের মানুষদের জন্য অ্যাকশন হিরো নির্বাচন করতে।

এই ক্যাপশনের নিচে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার ছবি পোস্ট করেছেন। যেখানে একটি মাত্র ছবি রয়েছে ‘মাসুদ রানা’ ছবির কলাকুশলীর। আর সবাই যাকে ঘিরে আছেন তিনি হলেন এবিএম সুমন। সেখান থেকেই প্রশ্নের জট বেঁধেছে তাহলে কি মাসুদ রানা হচ্ছে এবিএম সুমন?
এমন প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার সকালে যোগাযোগ করা এবিএম সুমনের সঙ্গে। এ সময় মাসুদ রানা চরিত্রের জন্য অডিশন দেয়ার কথা স্বীকার করেছেন সুমন। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। প্রযোজনা প্রতিষ্ঠান এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।
ভাইরাল ছবিটির বিষয়ে তিনি বলেন, যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি অডিশন দেয়ার সময়কার ছবি। আমি মাসুদ রানা চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম। কিন্তু ফলাফলের বিষয়ে কিছুই জানানো হয়নি। আনুষ্ঠানিক ভাবেই কে এই চরিত্রে অভিনয় করবেন সেটা জানানো হবে বলে জেনেছি।

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হলিউডের সিলভারলাইনসহ আরো তিনটি প্রতিষ্ঠানের প্রযোজনায় ৮৩ কোটি টাকা ব্যয়ে সিনেমাটি নির্মাণ হবে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যে ‘আয়রন ম্যান-২’ চলচ্চিত্রের অভিনেতা মিকি রুর্কি, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ বেশ কয়েকটি হলিউডি সিনেমার অভিনেত্রী গাব্রিয়েলা রাইট ও ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হয়েছেন।
চলতি মাসের ২৭ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে। বাংলাদেশ, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় এর দৃশ্যধারণের কাজ হবে। এ ছবির সম্পূর্ণ টেকনিক্যাল টিম হলিউডের। বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি হলিউড, ভারত ও চীনের শিল্পীরা এতে অভিনয় করবেন বলে জানান জাজ মাল্টিমিডিয়া।
এর আগে ‘মাসুদ রানা’ অবলম্বনে চার যুগ আগে বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, তাতে মাসুদ রানার ভূমিকায় ছিলেন সোহেল রানা। তাতে নায়িকা ছিলেন কবরী ও অলিভিয়া। মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্রটি বেশ ব্যবসা করেছিল।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
