বাংলাদেশে আসছেন শাহরুখ খান
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯
ভারতের সিনেমা জগতে অন্যতম সম্মানজনক ও জনপ্রিয় পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ম্যাগাজিন ‘ফিল্মফেয়ার’র আয়োজনে এই পুরস্কার দেয়া হচ্ছে।
বলিউডে এই পুরস্কারটির গ্রহণযোগ্যতা ও মর্যাদা অনেক। সেখানকার তারকারা মুখিয়ে থাকেন এই পুরস্কারটির জন্য। শুধু বলিউড নয়, পুরো ভারতের সিনেমার জন্যই এই পুরস্কার দেয়া হয়।
চমকপ্রদ খবর হলো এবার এই পুরস্কার চালু হতে যাচ্ছে বাংলাদেশেও। ঢালিউডের সিনেমা, শিল্পী-কলাকুশলীদের কাজকে বিচার করে পুরস্কৃত করা হবে। এ অনুষ্ঠানের জন্য বাংলাদেশে আসবেন বাংলা ও হিন্দি সিনেমার দুই সুপারস্টার শাহরুখ খান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বিশ্বস্ত সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, বর্তমানে টাইমস অব ইন্ডিয়ার একটি দল বাংলাদেশে অবস্থান করছে। তারা বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গেও আলাপ করেছে পুরস্কার প্রদান অনুষ্ঠানটির বিষয়ে।
আগামীকাল ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাদের বৈঠকের শিডিউল ঠিক করা আছে বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে ফিল্মফেয়ার পুরস্কারের আসর। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। ধারণা করা হচ্ছে, এই বিশেষ দিনকে ঘিরেই আয়োজিত হতে পারে ফিল্মফেয়ার পুরস্কারের বাংলাদেশি আসর।
এ অনুষ্ঠানে যোগ দিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর আগে ২০১০ সালে বাংলাদেশ মাতিয়ে গিয়েছিলেন শাহরুখ। অন্তর শোবিজের আয়োজনে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন রানি মুখার্জি ও অর্জুন রামপাল।
এবার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা মিলবে শাহরুখের। এর আগে এই অ্যাওয়ার্ড’র অনেকগুলো মঞ্চে তাকে উপস্থাপনা করতে দেখা গেছে।
শাহরুখ খানের সঙ্গে আসবেন আরও একঝাঁক ভারতীয় তারকা। তাদের মধ্যে দেখা মিলবে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়েরও।
প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ব্যাংককেও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বলিউডের আগামী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ভারতের আসামে।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
