ফের ঢাকাই ছবিতে ভারতীয় তারকাদের আনাগোনা
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯
গেল কয়েক বছর ধরে ঢাকাই চলচ্চিত্রে যোগ হয়েছে বিদেশি শিল্পীদের দৌরাত্ম্য। বিশেষ করে ভারতীয় শিল্পীদের আনাগোনা মাত্রাতিরিক্ত। হুট করেই পরিচালক ও প্রযোজকরা জনপ্রিয়তার নাম ভাঙিয়ে কলকাতার শিল্পীদের নিয়ে আসছেন। শুধু কলকাতারই নয়, আনছেন বলিউড তারকাদেরও। তবে চলিত বছরের শুরুতে তেমন একটা ভারতীয় শিল্পীদের আনাগোনা না থাকলেও নতুন করে বাড়তে শুরু করেছে। নতুন নতুন ছবির কাজের খবরে উঠে আসছে এসব তারকাদের নাম।
এবার কলকাতার তারকাদের সঙ্গে বলিউড তারকার নামও উঠে এসেছে এই তালিকায়। জানা গেছে শাপলা মিডিয়া প্রযোজিত একটি ছবির আইটেম গানে দেখা যাবে সাবেক পর্ন তারকা ও বলিউডের অভিনেত্রী সানি লিওনকে। যদিও এই প্রযোজনা সংস্থার ‘আমি নেতা হবো’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করার কথা ছিল সানি লিওনের। পরবর্তী সময় একই প্রতিষ্ঠানের ‘ক্যাপ্টেন খান’ ছবিতেও থাকার কথা ছিল তার। কিন্তু পরবর্তী সময় কোনো ছবিতেই পাওয়া যায়নি তাকে। অনেকেই ধরে নিয়েছিলেন, প্রতিষ্ঠানটি হয়তো সানিকে ঘিরে ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে।
কিন্তু না! শেষ পর্যন্ত সত্যিই এই প্রতিষ্ঠানের ‘বিক্ষোভ’ছবির একটি আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন সানি। ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। ১৯ আগস্ট মুম্বাইতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে একটি চুক্তি হয়েছে ‘লায়লা’ খ্যাত এ তারকার। সঙ্গে সঙ্গে সানি নিজেই এক ভিডিও বার্তায় সুখবরটি দিয়েছেন সবাইকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিং হবে। গানে সানি লিওনের সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে। নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।
‘বিক্ষোভ’ সিনেমাটিতেই নায়িকা হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কিছু দিন আগে কলকাতায় এই অভিনেত্রীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটির। ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠা ‘বিক্ষোভ’ ছবির চিত্রনাট্য পড়ে আপাতত মুগ্ধ শ্রাবন্তী। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় ছবিটির শুটিং হবে। এরপর তিনি ঢাকায় এসে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।
এদিকে, টালিউড, বলিউড ও দক্ষিণী ছবির শক্তিমান অভিনেতা রজতাভ দত্ত এর আগে ঢালিউডে ‘অঙ্গার’, ‘বসগিরি’, ‘গাদ্দার’, ‘বাদশা’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এবার নাকি তিনিও ‘বিক্ষোভ’ অভিনয় করতে যাচ্ছেন। এ নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।
একটি সংবাদ মাধ্যমে রজতাভ দত্ত বলেছেন, এ ছবির গল্পটি অসাধারণ। আর রনীর সঙ্গে আগেও কাজ হয়েছে। সে একজন তরুণ মেধাবী নির্মাতা। আসছে সেপ্টেম্বরে এ ছবির শুটিংয়ে আমার ঢাকায় যাওয়ার কথা রয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনা নিয়ে ছবির গল্প তৈরি করা হয়েছে বলে জানায়। কাজটি নিয়ে আমি আশাবাদী।
কলকাতার মডেল-অভিনেত্রী পায়েল মুখার্জি এর আগে বাংলাদেশের ‘ক্যাপ্টেন খান’ সিনেমায় অভিনয় করেছেন। মডেল হয়েছেন মিউজিক ভিডিওতেও। এবার ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘গণ্ডি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পায়েল। এই ছবিতে অভিনয় করবেন কলকাতার আরেক গুণী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
আগামী ২ আগস্ট শুরু হবে ‘গণ্ডি’ সিনেমার শেষ লটের শুটিং। আর এই শুটিংয়ে যোগ দিতে ১ সেপ্টেম্বর ঢাকায় আসবেন সব্যসাচী চক্রবর্তী। ১০ সেপ্টেম্বর ঢাকায় আসবেন পায়েল মুখার্জী। শুটিং হবে উত্তরা, বসুন্ধরা বারিধারা, গুলশান ও বিএফডিসিতে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের শুরুতে মুক্তি পাবে ‘গণ্ডি’।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
