পাটজাত পণ্যের নতুন বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
প্রকাশিত: ৬ মার্চ ২০১৯
বিশ্বব্যাপী পাটজাত পণ্যের নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০টায় জাতীয় পাট দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাট দিবসের মূল অনুষ্ঠান এবং ৬-৭ মার্চ দুই দিনব্যাপী পাটপণ্য মেলার উদ্বোধন করে তিনি এ তাগিদ দেন। পাশাপাশি পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পাটশিল্প আবারো লাভের মুখ দেখবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে স্বাধীনতার আগে থেকেই অর্থকরী খাত হিসেবে পরিচিত পাট শিল্প। পুরানো এ খাতকে সমৃদ্ধ করতে হলে বহুমুখী পাট পণ্য তৈরি ও গবেষণায় জোর দিতে হবে।
পাটশিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাটশিল্প টিকিয়ে রাখতে হবে। পাট কৃষিজাত পণ্য। এর সঙ্গে আমাদের কৃষকদের ভাগ্য জড়িত। তাই এটি অন্য কৃষিজাত পণ্যের মতো প্রণোদনা পাবে। আমাদের স্বাধীনতার সংগ্রামের ক্ষেত্রেও এই পাট ছিল একটা বড় ইস্যু। পাটের বহুমুখি ব্যবহারের মাধ্যমে সামনে এই শিল্পকে এগিয়ে নিতে হবে। এর মাধ্যমে আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। তাই এই পাটশিল্পকে এগিয়ে নিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। এখানে আমরাও প্রণোদনা দেব।
তিনি আরো বলেন, পাটপণ্যকে আমরা যাতে আরো রফতানি করতে পারি সেদিকে নজর দিতে হবে। এটাকে ব্র্যান্ডিং করে বিদেশে রফতানি বাড়াতে হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এটিকে এগিয়ে নিতে হবে। পাট চাষকে সহজ ও প্রযুক্তি বান্ধব করতে পাটগাছ লাগানো থেকে আঁশ বের করা পর্যন্ত আমরা আধুনিক প্রযুক্তি বের করছি।
পাটের বহুমুখী ব্যবহারের উদাহরণ টেনে তিনি বলেন, পাট এমন একটি পণ্য যার কোনোটিই ফেলা যায় না। পাটের ব্যাগ পরিবেশ বান্ধব। এটা পলিথিনের মতো না। মাটিতে পড়লে পচে যায়। পাটশাক খাদ্য হিসেবে ব্যবহার হয়। পাটখড়ি জ্বালানি হিসেবে কাজে লাগে। আগে পাট দিয়ে ঘরের বেড়াও দেয়া হতো। ছোটবেলায় আমরা পাঠখড়ি দিয়ে ফড়িং ধরে বেড়াতাম। পাঠখড়ি দিয়ে খেলতাম।
পরোক্ষভাবেও পাটের উপকারিতার কথা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, পাট বিভিন্ন রোগের প্রতিষেধক। পাটের পাতা মাটিতে পড়লে সেখানে উর্বরতাও বৃদ্ধি পায়। তাই পাটের পর ধান চাষ করলেও সেখানে ভালো ফলন হয়। এখন পাটের চাও এখন তৈরি হচ্ছে। পাট দিয়ে এখন হারবাল মেডিসিন, প্রসাধনী সামগ্রীও তৈরি হয়। তাছাড়া সবচেয়ে বেশি কার্বন নিঃস্মরণ করে পাট ক্ষেত। এর মাধ্যমে পরিবেশে ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে পাটক্ষেত।
পাটশিল্পকে এগিয়ে নিতে তার সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা পাট শিল্পকে ধ্বংস করেছে। অথচ এটাই ছিল অর্থনীতির গুরুত্বপূর্ণ। পাটের ন্যায্যমূল্যের দাবি নিয়ে আমরাও আন্দোলন করেছি। এরপর সরকারে এসে পাটকে পণ্য হিসেবে ব্যবহার করে এটিকে একটি অর্থকরী ফসলে পূর্ণ করলাম। আমরা গবেষণায় মনযোগ দিলাম। মকসুদুল আলম সাহেব আমাকে বললেন তিনি গবেষণা করে কিছু বের করবেন। আমরা সেই সুযোগ করলাম। তিনি পাটের জন্ম রহস্য উন্মোচন করলেন।
তিনি বলেন, এই গবেষণার মাধ্যমে পাটে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হলো। উন্নত প্রযুক্তির বীজ তৈরির মাধ্যমে ফলন বাড়ানোর সুযোগও আসল। তাছাড়া এই গবেষণার মাধ্যমে বিশ্বে প্রতিষ্ঠিত হলো পাট যে আমাদের পণ্য।
পাট দিবসের গুরুত্ব এবং পাটসংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ১৪টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন- সেরা পাটচাষি, সেরা পাটবীজ উৎপাদনকারী, কাঁচাপাট রফতানিকারক সেরা প্রতিষ্ঠান, পাটপণ্য উৎপাদনকারী সেরা পাটকল (সরকারি), পাটপণ্য উৎপাদনকারী সেরা পাটকল (বেসরকারি), সরকারি পাটকলে সর্বোচ্চ পাট সরবরাহকারী, পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান (বেসরকারি), বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা পাটকল (বেসরকারি), বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান, বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (মহিলা), বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ), পাটসুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান (বেসরকারি), সর্বোচ্চ পাটপণ্য রফতানিকারক (ট্রেডার্স), ও পাটশিল্পের উন্নয়ন গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান।
উল্লেখ্য, ‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে আজ বুধবার পালিত হবে জাতীয় পাট দিবস। এ দিবস উপলক্ষে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপে পাট ও পাটজাত পণ্যদ্বারা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। প্রচারণার জন্য ব্যাপক পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
