নোলক : ঈদের সেরা ছবি
প্রকাশিত: ১০ জুন ২০১৯
চলচ্চিত্রের নাম : নোলক
পরিচালক : সাকিব সনেট এন্ড টিম
প্রযোজনা : বি হ্যাপি এন্টারটেইনমেন্ট
পরিবেশনা : জাজ মাল্টিমিডিয়া
অভিনয়: শাকিব খান (শাওন তালুকদার), ইয়ামিন হক ববি (কাজলা), তারিক আনাম খান (কাদের তালুকদার), রজতাভ দত্ত (নাদের তালুকদার), মৌসুমৗ (লায়লা মাহমুদ), ওমর সানি (জুয়েল মাহমুদ), সুপ্রিয় দত্ত (উপদেষ্টা) শহীদুল আলম সাচ্চু (উপদেষ্টা), নিমা রহমান (শাওনের মা), রেবেকা রউফ (কাজলার মা), রাজা দত্ত (পুলিশ অফিসার), কেনেডি দাস, মারুফ খান, অভি মিত্র প্রমুখ।
ধরণ : ফ্যান্টাসি ফ্যামিলি ড্রামা
রেটিং : পুরোটা পড়লে জানতে পারবেন
অনেকটাই ছোট হয়ে গেছে ঈদের বাজার। এর মধ্যেও অনেক হিসাব-নিকাশ চলে। কোন ছবি কিভাবে কতটুকু বাজারে প্রভাব ফেলবে পরিবেশ-পরিস্থিতি ঠিক করে দেয়। তবে দর্শকের চোখ এবং সমালোচকের চোখ যখন এক হয়ে যায় মাঝখান থেকে একটা উত্তর আসে আর তা হচ্ছে সেরা ছবি কোনটা। এই ঈদে মুক্তি পায় তিনটি ছবি- নোলক, পাসওয়ার্ড ও আবার বসন্ত। ছবির গল্প, উপস্থাপনা, অভিনয়, দর্শককে আকর্ষণের স্পেশালিটি এসব ফ্যাক্টর বিবেচনা করে একটা ছবিকেই সেরা বলতে হয়। এ ঈদে এসব বিবেচনায় সেরা ছবি ‘নোলক’।
প্রথমত পরিচালক সাকিব সনেটের প্রথম ছবি ‘নোলক’ দেখার সময় তা মনে হয় নি। অভিজ্ঞ মনে হয়েছে। দর্শকেরও মনে হবে বোধ হয় এটা তার পাঁচ/ছয় নম্বর ছবি। কিন্তু, না প্রথম ছবিতেই নিজের সই রেখে দিয়েছেন তিনি।
‘নোলক’ একটা ফুল প্যাকেজ প্রজেক্ট। ভালো গল্প একটা ছবির প্রথম শর্ত। ছবিতে ভালো গল্প আছে। গল্পের কয়েকটা ধাপ আছে, একেক ধাপে দর্শক নতুন গল্পে ঢুকবে এবং যা দেখার জন্য প্রস্তুত ছিল না তাই সামনে চলে আসবে। গল্পের শক্তি আছে এ ছবিতে। কথার ফুলঝুরিতে বাঁধা কমেডির মধ্য দিয়ে নায়ক-নায়িকা শাকিব খান-ববির দারুণ খুনসুটি এবং সুন্দর পারিবারিক বন্ধন দেখা যাবে। যারা ট্রেলার দেখে ভেবেছিল চিরায়ত পারিবারিক দ্বন্দ্ব আর প্রেমের পথে বাধাই এ ছবির গল্প তারা ভুল ভেবে বসে আছে। ট্রেলারের গল্পের একটা অংশকে দেখানো হয়েছে বাকি অংশগুলো দর্শককে সারপ্রাইজ করবে। সিনেমা হলে অলসভাবে পপকর্ণ খাওয়ার যে পরিস্থিতি অনেক সময় দর্শকের তৈরি হয় এ ছবি সেটা করবে না। নির্মল বিনোদন আছে। ডায়লগ বেসিস কমেডি যেমন ববির মুখে-‘বড়মা এটা কি ছেলে জন্ম দিল! এটা কি পোলা না ছোলা!’ তারিক আনাম, রজতাভ দত্ত, শাকিব খান, ববি চারজনই কমেডির কাজ সেরেছে ছবিতে। তারিক আনাম-রজতাভের রসায়নটা স্পেশাল কিছু ছিল। তারা দর্শককে মজা দেবে আবার বিষণ্নও করবে। মৌসুমী-ওমর সানীর ভূমিকা গল্পে বাঁক এনেছে।
শাকিব খান-ববির অন্যান্য ছবি থেকে অবশ্যই ‘নোলক’ আলাদা এবং সেরা। তাদের রসায়ন শাকিব খানের অন্য একঘেয়েমি জুটির থেকে মুক্তি দেয়ার মতো ভালো কিছু ছিল। শাকিব-ববি প্রথমত দুজন দু’জনের পেছনে লেগে থাকে ছবিতে তারপর ঠিকই দুজনের প্রেমে হাবুডুবু খায় এবং দর্শককে নতুন একটা ঘটনার সামনে দাঁড় করায়।

নোলক চলচ্চিত্রের একটি দৃশ্য
ছবির বাজেট ভালো ছিল। লোকেশনও দেখার মতো। রাজকীয় বাড়ির ইনডোর লোকেশনও দৃষ্টি কাড়ে। গানে গানে নবান্ন উৎসব, মোরগ লড়াই, ঘোড়ার টমটম গাড়ি, গ্রামীণ জীবন এগুলো সংস্কৃতিকেও তুলে ধরেছে। ‘নোলক’-কে কেন্দ্র করে বংশীয় পরম্পরার রীতির সঙ্গে প্রেমের গল্পকে এক করা হয়েছে। এ ধরনের ঘটনা ইতিহাসেও ঘটেছে বিখ্যাত সব ভালোবাসার জুটির ইতিহাস ঘাঁটলে দেখা যাবে। ডায়লগের দিক থেকেও বলতে গেলে অনেক ডায়লগ আছে উল্লেখ করার মতো। রেবেকার মুখে রজতাভ দত্তকে বলা এ ডায়লগটি অসাধারণ ছিল- ‘মেয়ের বাপ কখনো পরাজিত হয় না, মেয়ের বাপ তো দু’হাত ভরে মেয়েকে দিয়ে দেয় অন্যের ঘরে।’ শাকিব-ববির রোমান্টিক ডায়লগে একটা ছোট্ট কথোপকথনও দারুণ-
– আর ঝগড়া করবি না তো! সুখে রাখবি তো!
– সুখে রাখব কিনা জানি না তবে মরলে তোরে এই বুকেই নিয়া মরবো।
তাছাড়া ওমর সানী-র ‘আমরা জট খুলি, পাকাই না’ মজার সংলাপ ছিল।
ছবির গান ইতোমধ্যে প্রশংসিত। ‘জলে ভাসা ফুল’ বড়পর্দায় দেখতে ভালো লাগবে। ‘কলিকালের রাধা’-ও অনেকের ভালো লেগেছে। তবে টাইটেল সং-এ ‘দুই ভুবনের মাঝে দু’প্রাণ / নোলক মায়ার পাখি’ এটা সেরা। সিচুয়েশন তৈরি করতে এবং দর্শকের মনে দাগ কাটতে সিনেমাহলে এটাই সেরা গান। তার সঙ্গে শাকিব-ববির প্রেমের অনুভূতিতে পড়ার সময়ের গানটাও ভালো ছিল। ক্যামেরার কাজে প্রকৃতি কথা বলেছে।
কিছু দৃশ্য ও অভিনয়শিল্পী দর্শকের কাছে বিরক্তিকর হতে পারে, তবে সেগুলো বড় কোনো ভুল না। ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সিকোয়েন্সে একই রকম ছিল এটা ভিন্নভাবে করা যেত। তবে ছবির ক্লাইমেক্স-ই দর্শককে বলে দেবে কেন সেরা এ ছবি। শাকিব খানের অনেক ছবি ক্লাইমেক্সের কারণে দর্শক বা তার ভক্তরা মনে রেখেছে। ‘নোলক’-ও ক্লাইমেক্সের কারণে মনে রাখবে।
শাকিব খান অসাধারণ অভিনয় করেছেন। তাকে তারুণ্যের একটা রঙে উপস্থাপন করা হয়েছে। ববি আগের থেকে উন্নতি করা অভিনয় দেখিয়েছেন। তারিক আনাম ও রজতাভ দত্তের কমেডি ও সিরিয়াস অভিনয় ছিল ছবির অন্যতম প্রাণ। সুপ্রিয় দত্ত, শহীদুল আলম সাচ্চু এ দু’জন দুটি বিশেষ চরিত্রে ছবির গল্পের একটা অংশকে প্রভাবিত করেছে। রেবেকা চলনসই হলেও নিমা রহমান তার চরিত্রে প্রাণবন্ত ছিলেন না।
‘নোলক’ বাণিজ্যিক ছবির জরুরি কিছু সাবজেক্টকে মাথায় রেখে নির্মিত ফুল প্যাকেজ বিনোদনধর্মী ছবি। ঈদের অন্য ছবিগুলোর থেকে উপস্থাপনায়, নির্মাণে এগিয়ে আছে তাই এটাই সেরা ছবি ঈদের এবং যারা দেখেনি দেখার পর একমত হবার সম্ভাবনা বেশি।
রেটিং : ৮ (১০ এর মধ্যে)
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
