চুম্বন দৃশ্যে অভিনয়ের সময় ঠিক থাকা যায় না : মালবিকা মোহানান
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানান। অর্ধযুগ আগে বলিউড সিনেমায় অভিষেক ঘটে তার। এরপর আর কোনো হিন্দি সিনেমায় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর ‘যুধরা’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মালবিকা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী।
রবি উদয়ওয়ার নির্মিত ‘যুধরা’ সিনেমা গত ২০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে ‘সাথিয়া’ শিরোনামে একটি রোমান্টিক গান রয়েছে। এ গানে রোমান্স করতে দেখা যায় মালবিকা-সিদ্ধান্তকে। শুধু তাই নয়, এ জুটির একাধিক অন্তরঙ্গ দৃশ্য রয়েছে; যা নিয়ে অন্তর্জাল জোর চর্চা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন মালবিকা।
সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দিয়েছেন মালবিকা। এ আলাপচারিতায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানান তিনি। মালবিকা মোহানান বলেন, ‘গানটির শুটিং করার সময়ে অন্তরঙ্গ দৃশ্যের চেয়ে ঠান্ডার ব্যাপারে আমরা বেশি সজাগ ছিলাম। আমরা একাধিক অন্তরঙ্গ মুহূর্তের শুটিং করেছি, যেখানে চুম্বন দৃশ্য রয়েছে। আমরা ঢেউয়ের বিপরীতে ছিলাম, সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম এবং পানি হিমায়িত ছিল! সর্বশেষ আমাদের মনে কেবল চুম্বন ছিল।’
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করাটা সহজ নয়। তা উল্লেখ করে মালবিকা বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং স্বস্তি বোধ করা সহজ নয়। শুটিং সেটে এখন ইন্টিমেসি কো-অর্ডিনেটর রাখা হচ্ছে। এটি ভালো দিক। অন্তরঙ্গ হওয়ার প্রক্রিয়াটি, কাজটি করার মতো সহজ নয়। কিন্তু ইন্টিমেসি কো-অর্ডিনেটর কাজটি সহজ করে দিচ্ছে।’
চুম্বন দৃশ্যের ‘বিহাইন্ড দ্য সিন’ নিয়ে মালবিকা মোহানান বলেন, “আমরা যখন পরস্পরের কাছাকাছি ছিলাম, তখন আমাদের মনে হয়েছিল, ‘আমরা কি ঠিক আছি?’ আসলে খুবই ঠান্ডা ছিল। চুম্বন দৃশ্যের অধিকাংশ ‘বিহাইন্ড দ্য সিন’ দেখে খুবই বোকা বোকা লাগছিল এবং মজার ছিল।”
গানটিতে মালবিকা ও সিদ্ধান্তকে সাগরের পানিতে ও সৈকতে রোমান্স করতে দেখা যায়। একটি দৃশ্যে দেখা যায়, মালবিকার পরনে বিকিনি, সারং। সিদ্ধান্তের গায়ে সাদা রঙের খোলা শার্ট। দু’জনেই সৈকত দিয়ে পরস্পরের দিকে ছুটে যান। এ দৃশ্যের বিষয়ে মালবিকা বলেন, ‘একই ফ্যাশনে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের রোমান্স দেখে দেখে বড় হয়েছি। সুতরাং এটি আমার জন্য অভিভূত হওয়ার মতো মুহূর্ত ছিল।’
‘যুধরা’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন— গজরাজ রাও, রাম কাপুর, শিল্পা শুক্লা, রাজ অর্জুনের মতো শিল্পীরা।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মালবিকা। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘পাত্তাম পোলে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ২০১৬ সালে ‘নানু মটু ভারালক্ষ্মী’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি।
২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। ২০১৯ সালে ‘পিতা’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পথচলা শুরু। দক্ষিণী সিনেমার প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এই নায়িকা। বর্তমানে তামিল ও তেলেগু ভাষার দুটো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন মালবিকা।
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
