চলচ্চিত্রে মিঠুনের প্রাপ্তি-অপ্রাপ্তি, মান-অভিমান
প্রকাশিত: ১৮ জুন ২০১৯
মিঠুন চক্রবর্তী। তিনি একাধারে ভারতের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তাও বটে। শৈশবে ‘গৌরাঙ্গ চক্রবর্তী’ নামে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। তার নাম তুললে প্রথমে মনে পড়ে যায়, ‘শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে!’এক যুগ আগে এই সংলাপটি বেশ জনপ্রিয় হয়েছিল। এমনকি এটি আরো স্মরণ করিয়ে দিয়েছিল বাংলাদেশের হিরো আলম। যিনি সংলাপটির কথায় সামান্য পরিবর্তন এনেছেন ঠিকই, কিন্তু এখান থেকেই কপি মেরেছিলেন।
মিঠুন চক্রবর্তীর চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘মৃগয়া’ (১৯৭৬) চলচ্চিত্রের মাধ্যমে। এ ছবির মাধ্যমেই তিনি সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। মূলত প্রথম ছবি দিয়ে তিনি তার জাত চিনিয়েছিলেন। এছাড়াও তিনি এ পর্যন্ত ৩০০ টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাংলা, পাঞ্জাবী, তেলেগু, ওড়িয়া, ভোজপুরী চলচ্চিত্রে মিঠুন অংশ নিয়েছেন। তিনি মনার্ক গ্রুপের স্বত্ত্বাধিকারী, যা অতিথি সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও বর্তমানে তিনি পরশ টিভি’র প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।
একসময় মিঠুন চক্রবর্তী ২০০৯ সালে এসে রিয়েলিটি টিভি সিরিজ ডান্স ইন্ডিয়া ডান্সে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন৷ এদিকে, বেশ কিছু বাংলা সিনেমা রয়েছে মিঠুনের ঝুলিতে। তবে তার মধ্যে মিঠুনকে একজন পরিনত অভিনেতা বানানো সিনেমার নাম বললে প্রথমেই আসে বুদ্ধদেব দাশগুপ্তের ‘তাহাদের কথা’ ছবিটি। এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ১৯৯২ সালে জাতীয় পুরস্কারও অর্জন করেন তিনি। এছাড়া ‘ত্রয়ী’, ‘কালপুরুষ’, ‘তিতলি’, ‘শুকনো লংকা’, ‘আমি সুভাষ বলছি’, ‘নোবেল চোর’, ‘এক নদীর গল্প’, ‘নকশাল’ ছবিগুলোর সৌজন্যতায় তিনি হয়েছেন বাংলা সিনেমার এক প্রখ্যাত অভিনেতা। তবে মিঠুন উত্তম কুমারের সঙ্গেও কাজ করেছেন ‘কলঙ্কিনী কঙ্কাবতী’ ছবিতে। মনমোহিনী শর্মিলা ঠাকুরের সঙ্গে রোমান্স করে গেয়েছেন ‘আধো আলো’ ছায়াতে!
মিঠুনের গল্প শুনলে জানা যাবে চলচ্চিত্রে আসার আগের করুণ কাহিনী। একবার কোথায় যেন পড়েছিলাম, তিনি অতটা সুদর্শন ছিলেন না বলে পরিচালকরা তাকে ফিরিয়ে দেন। পরবর্তীতে বরিশালের ছেলে মিঠুন কাজ করেছেন বাংলাদেশে। শক্তি সামন্তের যৌথ প্রযোজনার ছবি ‘অবিচার’ এ অভিনয় করে ওই সময় বেশ আলোচিত হয়েছেন তিনি। এই ছবিতে চিত্রনায়িকা রোজিনা তার হাত ছাড়তে চাননি, কিংবা আবেদনময়ী নায়িকা নূতন তার কাঁচা যৌবন পাকতে দেননি। এই ছবির প্রায় দুই যুগ পর আমজাদ হোসেনের ‘গোলাপী এখন বিলেতে’ ছবিতে অভিনয় করেন মিঠুন।
এরপর হিন্দি ছবিতেও তিনি বেশ অন্যভাবে পরিচিত হয়েছেন। সেখানে তিনি ‘ডিসকো ড্যান্সার’ ছবি দিয়ে বলিউডের নাচের জগতে এক নতুন ধারা সৃষ্টি করেন, হয়ে যান মুম্বাইয়ের সেই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক। তবে মিঠুনের শুরুটা মসৃন ছিল না, নকশাল আন্দোলনের কারণে কলকাতা ছেড়ে পাড়ি জমান মুম্বাইয়ে। সেইখানে অর্থকষ্টে পড়ে অভাবে দিন কাটিয়েছেন, থেকেছেন মানুষের বাড়িতে। পরে একদিন কৌতুহলে ভর্তি হন পুনে ফিল্ম ইন্সটিটিউটে। সেখানেই তিনি নজরে পড়েন প্রখ্যাত চলচ্চিত্রকার মৃনাল সেনের। ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতালদের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত মৃনাল সেনের হিন্দি ছবিতে ‘মৃগয়া’ (১৯৭৬) তে নায়ক চরিত্রে প্রথম অভিনয় করেন মিঠুন। প্রথম ছবিতেই বাজিমাৎ করেন এই নায়ক আর অর্জন করেন জাতীয় পুরস্কার।
তবে মিঠুনের এই প্রাপ্তি ভারতীয় সিনেমা জগতের ইতিহাসে বিরল। তিনিই মনে হয় প্রথম সিনেমায় এত বড় পুরস্কার জিতেছেন। মিঠুনের শুরুর আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, তিনি জাতীয় পুরস্কার প্রাপ্তির পর এক বিনোদন সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে চাইলে, মিঠুন বলেন, ভরপেট খাওয়ালে তিনি সাক্ষাৎকার দিবেন, কারণ তার পেটে অনেক ক্ষুধা। সেদিনের ক্ষুধার্ত হয়ত এই অভিনেতাকে নিজের একাগ্রতা, পরিশ্রম ও আত্ববিশ্বাসের বলে পরবর্তীতে জীতেন্দ্র, অমিতাভদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ করে দেন। বহু পুরুষ যাকে হৃদয় দিয়ে বসেছিল, সেই সুপারস্টার শ্রীদেবী মিঠুনের কাছে নিজের হৃদয় সর্মপিত করেছিলেন, যদিও সেটার সুন্দর সমাপ্তি ঘটেনি। সল্প সময়ে ভেঙে যায় তাদের ভালোবাসা।
মিঠুন শুধু নায়ক নয় খলনায়কের চরিত্রেও দারুণ ছিলেন। নব্বই দশকে এসে খল চরিত্রে ও তিনি অনবদ্য ভূমিকা রাখেন। সর্বশেষ ১৯৯৬ সালে ‘স্বামী বিবেকানন্দ’ ছবি দিয়ে সেরা সহ অভিনেতার জাতীয় পুরস্কার পান। ‘অগ্নিপথ’ ও ‘জল্লাদ’র জন্য পান সেরা পার্শ্ব ও খল অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার। তবে কাজের ক্ষেত্রে তিনি অতটা সুনির্বাচন করতে পারতেন না, তাই ক্যারিয়ারে বেশ দুর্বল ছবিও আছে তার। সুপারহিট ছবি যেমন আছে, তেমন বহু সুপারফ্লপ কিংবা বস্তাপচা ছবিও মিঠুনের ঝুলিতে রয়েছে।
মিঠুন ১৯৫০ সালের ১৬ জুন বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। সিনেমার প্রয়োজনে তিনি নাম পাল্টান। শুনতে ভুতুড়ে শোনালেও সত্যি যে, অসংখ্যবার তার মৃত্যুর গুজব উঠেছে। তিনি ফিরে এসেছেন প্রতাপের সঙ্গে। তবে দুঃখের বিষয় হলো, কিংবদন্তীতুল্য এই অভিনেতা আজো রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হননি। বিষয়টা খুবই হতাশাজনক। তবে একসময় মিঠুন রাজনীতিতে জড়িয়েছিলেন, আবার ছেড়েও দিয়েছেন। মনের কোন এক অভিমানে বাংলা ছেড়ে এখন তিনি স্ত্রী সাবেক নায়িকা যোগিতা বালী ও সন্তানদের নিয়ে ভারতের বাইরে বসবাস করছেন। তার সন্তানরাও চলচ্চিত্রে থিতু হতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি। তবে মিঠুন দাদাগিরির উপস্থাপনায় সাড়া জাগাতে না পারলেও, সেখানে নিজের জীবনের পরিশ্রম একাগ্রতার বহু বর্ণনা করেছেন নির্দ্বিধায়, এতে উঠে এসেছিল অনেক অজানা কাহিনী।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
