কী নির্দেশনা নিয়ে ফিরছেন ডিসিরা
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯
পাঁচদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। সম্মেলনে বিভিন্ন ইস্যুতে ডিসিদের দেয়া হয়েছে নানা দিক-নির্দেশনা। সেসব নির্দেশনা অনুযায়ী কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন ডিসিরা।
এর আগে গত রোববার (১৪ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তেজগাঁও কার্যালয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন। এদিন জেলা প্রশাসকদের ৩১টি নির্দেশনাও দেন তিনি।
এরই মধ্যে উল্লেখযোগ্য হল-সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে সর্বক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আরো সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা।
এছাড়াও তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করা, কৃষি-উৎপাদন বৃদ্ধিতে সার, বীজ, বিদ্যুৎ, জ্বালানি ইত্যাদির সরবরাহ নির্বিঘ্নে করার লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া, ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সম্মেলনের উদ্বোধনের পর থেকে শেষ দিন পর্যন্ত মোট ২৯টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এরমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য-অধিবেশন হয় ২৪টি। এসব অধিবেশনে বিভিন্ন ইস্যুতে ডিসিদের নানা নির্দেশনা দেন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা।
এরমধ্যে রোববার (১৪ জুলাই) সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে পরিবেশ রক্ষায় অবৈধ সমিল ও ইটভাটা উচ্ছেদে ব্যবস্থা নেয়ার জন্য ডিসিদের নির্দেশনা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এ বিষয়ে মন্ত্রী বলেন, পরিবেশ ও বায়ুদূষণ, পাহাড় রক্ষা এবং সমিল নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়েছে। অবৈধ ইটভাটা স্থাপন করে পরিবেশ দূষণ করা হচ্ছে। এসব অবৈধ ইটভাটা চিরতরে বন্ধ করে দিতে হবে। অবৈধ কোনো ইটভাটা থাকতে পারবে না।
এছাড়া এদিন অনুষ্ঠিত আরেকটি অধিবেশনে সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে যে-ই অনিয়ম করুক না কেনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ডিসিদের নির্দেশনা দেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
অন্যদিকে, সোমবার (১৫ জুলাই) সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের ক্ষেত্রে ডিসিদের মনিটরিং করার নির্দেশনা দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ বিষয়ে তিনি বলেন, মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান দেয়ার প্রকল্প শুরু হয়েছে। এর আওতায় ১৬ হাজার ঘর নির্মাণ করা হবে। কাজ ঠিকমতো যাতে এগোয়, সেজন্য তা মনিটরিংয়ের নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের।
মঙ্গলবার (১৬ জুলাই) সম্মেলনের তৃতীয় দিনে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে ডিসিদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এছাড়া বুধবার সম্মেলনের চতুর্থ দিনে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে নজরদারি রাখতে ডিসিদের নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে কর্মরত ডাক্তাররা নিয়মিত উপস্থিত থাকছেন কি না, সে বিষয়টি নজরে রাখতে ডিসিদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
অন্যদিকে, এদিন ভূমি উদ্ধারে ডিসিদের পুরস্কারের ঘোষণা দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, সরকারি জমি উদ্ধার আরো কীভাবে করা যায়, সে বিষয়ে ডিসিদের বলা হয়েছে। তারপরও যে যত বেশি জমি উদ্ধার করতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে।
এছাড়াও বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে মাঠ প্রশাসন দুর্নীতিমুক্ত করতে ডিসিদের নির্দেশ দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একইসঙ্গে কোনো ভোগান্তি ছাড়া জনগণ যাতে সেবা পায় তা নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।
এদিন, আরেকটি অধিবেশনে ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
যা যা চাইলেন ডিসিরা:
সম্মেলনে জেলা প্রশাসকরাও বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এরমধ্যে উল্লেখযোগ্য হল:
# জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য আলাদা একটি ব্যাংক।
# সরকারি কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।
# মোবাইল কোর্টের পরিধি বাড়ানোর জন্য সার্বক্ষণিক বিশেষায়িত একটি পুলিশ ফোর্স।
# ফৌজদারি অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা।
# জেলা-উপজেলায় ‘রাজস্ব আদায় কমিটি’।
# জনস্বার্থে উচ্চ আদালতের দেয়া আদেশগুলো ডিজিটাল পদ্ধতিতে জানানোর প্রস্তাব।
# দুর্যোগ, বন্যা-সাইক্লোনে কাজ করতে স্পিডবোটের সংখ্যা বাড়ানোর প্রস্তাব।
# ব্যাংক ঋণের শর্ত সহজ করার প্রস্তাব।
# শহরাঞ্চলে অবস্থিত সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কিছু সময়ের জন্য ‘অতিথি শিক্ষক’ হিসেবে গ্রামের বিদ্যালয়গুলোতে পাঠানোর প্রস্তাব।
- তারার আলোর বর্ণাঢ্য ঈদ মেলা সম্পন্ন
- অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন
- চলে গেলেন মোস্তাফিজুর রহমান সেন্টু
- জালালাবাদের সাবেক সভাপতি আব্দুল বাছিত আর নেই
- ৩৫তম বর্ণাঢ্য বইমেলার সমাপ্তি
- দেলোয়ারের ২৫টি সম্মাননা লাভ
- ১৯ পদকে মিডিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু
- তাজমহলে মার্কো রুবিওর ছবি নিয়ে কটাক্ষ ইরানের
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ট্রাম্প আদলের মহিষটি জাতীয় চিড়িয়াখানায়
- মেয়র মামদানির বাসভবনের সামনে ইহুদিদের বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র ও ইরান ঐকমত্য ৬০ দিনের যুদ্ধ বিরতিতে সমঝোতা স্মারক
- মন্তব্য প্রতিবেদন
বইমেলার ঝাড়ুদার তিনি - গ্রিনকার্ড পেতে আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে
- স্টেট এসেমব্লি’র নির্বাচনে কারিনার চ্যালেঞ্জার বাংলাদেশি জাকির
- বাংলাদেশ সীমান্তে ভারতীয় পুশইন আতংক
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
- ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’
- ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ আয়ের পেশা চক্ষু চিকিৎসা
- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা
- ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হলো চিড়িয়াখানায়
- নিউইয়র্কে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- আজ পবিত্র ঈদুল আজহা
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
