কিম কারদাশিয়ানের সঙ্গে ইভানকা, বিতর্কের মুখে ট্রাম্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে কিম কারদাশিয়ানের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প। কিন্তু এই ছবি কেন্দ্র করেই এখন শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প-সমর্থকদের অনেকে বিষয়টি মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ‘ফন্টেইনব্লিউ লাস ভেগাস’ নামে জমকালো ওই অনুষ্ঠানে বিনোদনজগৎ ছাড়াও বিভিন্ন অঙ্গনের বড় বড় তারকা উপস্থিত ছিলেন। ফলে ওই অনুষ্ঠান জনসাধারণের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া কিম কারদাশিয়ানের সঙ্গে ইভানকা ট্রাম্পের দেখা হয়ে গেলে তারা বেশ কিছু ছবিও তোলেন। পরে ওই ছবিগুলো ইভানকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলে ট্রাম্প-সমর্থকরা বিরক্তি প্রকাশ শুরু করেন।
ইভানকার উদ্দেশে কেউ মন্তব্য করেন, ‘আপনার সঙ্গে তার মতো কাউকে দেখে দুঃখ পেলাম।’ আরেকজন লিখেছেন, ‘দয়া করে কিমের সঙ্গে না। আপনি খুব সুন্দর ও উৎকৃষ্ট।’ ছবিটি দেখে হতাশাও প্রকাশ করেছেন অনেকে।
ট্রাম্প-সমর্থকদের বিরক্তির কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, কারদাশিয়ানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি পুরনো বিবাদ রয়েছে। এর ফলেই মূলত ট্রাম্পসমর্থকরা কিমের সঙ্গে ইভানকাকে মেনে নিতে পারছেন না।
অতীতে প্রেসিডেন্ট থাকাবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম কারদাশিয়ানের সম্পর্ক বেশ ভালোই ছিল। তাদের বেশ কয়েকবার দেখাও হয়েছে। এমনকি ২০১৮ সালের মে মাসে একবার হোয়াইট হাউসে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন ঔপন্যাসিক অ্যালিস মারি জনসনকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন কিম। তার অনুরোধে ট্রাম্প শেষ পর্যন্ত জনসনকে নিঃশর্ত মুক্তি দিয়েছিলেন।
কিন্তু ঝামেলা শুরু হয় ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়। সে সময় জো বাইডেনকে প্রকাশ্যেই সমর্থন দিয়েছিলেন কিম। ফলে কিমের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ট্রাম্প। উত্তেজনা এমন একপর্যায়ে পৌঁছেছিল যে, একবার ফোনে কথা বলার সময় রাগান্বিত হয়ে কিমের মুখের ওপর ফোন রেখে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট।
যাই হোক কিমের সঙ্গে ইভানকা ট্রাম্পের বন্ধুত্ব প্রায় এক দশকের পুরনো। ২০১৪ সালে তারা একে অপরের ঘনিষ্ঠ হয়েছিলেন। গত অক্টোবরেও কিম কারদাশিয়ান ইভানকা ট্রাম্পসহ তার হাইপ্রোফাইল বন্ধুদের নিয়ে জন্মদিন উদ্যাপন করেছিলেন।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
