৬ শিক্ষার্থী নিয়ে চলছে করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯
প্রতিদিন সকালেই নিজের ছোট অফিস কামরায় এসে বসেন অধ্যাপক ড. আবু তৈয়্যব খান। বিগত দুই দশকে বদলেছে চারপাশের কতো কিছুই। তবু কোনও পরিবর্তন হয়নি ৬৫ বছর বয়সী তৈয়্যব খানের প্রতিদিনের এই রুটিনের।
অধ্যাপক তৈয়্যব খান পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের (কেইউ) বাংলা বিভাগের একমাত্র শিক্ষক। বর্তমানে তার একার প্রচেষ্টাতেই ছয়জন শিক্ষার্থী নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগটি।
নিজ কার্যালয়ের কামরার সামনে দরজার পাশে কিছু মাটির পাত্রে ছোট ছোট সবুজ গাছ রেখেছেন অধ্যাপক তৈয়্যব, যেন বাইরে থেকে দেখলে এখানটাকে জীবন্ত মনে হয়।
তার কামরার ঠিক পাশেই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বিভাগ বলতে শুধু একটি ছোট শ্রেণিকক্ষ আর একটা গ্রন্থাগার, যেখানে রয়েছে কয়েকশ’ বই। বইগুলোর বেশিরভাগই বাংলা সাহিত্যের। বইয়ের ওপর পড়ে থাকা ধুলো দেখেই ধারণা করা যায় যে বহুদিন ধরেই এগুলোতে কেউ হাতও দেয়নি।
১৯৫১ সালে স্থাপিত এ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু হয় ১৯৫৩ সালে। তবে বর্তমানে এ বিভাগই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ছোট বিভাগ। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলেও এ বিভাগটিকে টিকিয়ে রেখেছেন তৈয়্যব খান। এ বিভাগ থেকে স্নাতক, স্নাতোকত্তরসহ পিএইচডি ডিগ্রি পর্যন্ত নেয়ার সুযোগ রয়েছে। বর্তমানে এ বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ছয়জন।
তাদের মধ্যে স্নাতকোত্তরের শিক্ষার্থী দুইজন। তারা হলেন- হাসান মুহাম্মাদ উমার এবং ইয়াসমিন সিরাজ। এছাড়া বাকি চারজনের মধ্যে সেজাদ সিরাজ, জামিল আহমেদ ও আরিব আহমেদ স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর এ বছরই স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন মুহাম্মাদ ফুরকান। এদের মধ্যে ইয়াসমিন ও সেজাদ ভাই-বোন। তারা বাঙালি এবং বাংলাতেই কথা বলেন। বাকি চারজনের মধ্যে একজন সিন্ধি আর অপর তিনজন উর্দুতেই কথা বলেন।
করাচি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের আওতায় প্রতি বছরই প্রায় ৮০টি আসন বরাদ্দ থাকে। পাশাপাশি পিএইচডি ডিগ্রির আওতায় বরাদ্দ থাকে পাঁচটি আসন। এছাড়া পিএইচডিতে অধ্যয়নরতদের তত্ত্বাবধানে একজন শিক্ষক নিয়োগ দেয়ার অনুমোদন আছে দেশটির উচ্চ শিক্ষা কমিশনের।
এতো সুবিধার পরও করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সংখ্যা আশারও অনেক নিচে।
পাকিস্তান মুসলিম লীগ শের-ই-বেঙ্গলের (পিএমএল-এসবি) প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ আলাউদ্দিন জানান, পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, করাচিতে প্রায় ১৬ লাখেরও বেশি বাঙালি বসবাস করে। তবে তার দাবি, করাচি শহরের বিভিন্ন বস্তিতে প্রায় ১৪ লাখের মতো অনিবন্ধিত বাঙালি বসবাস করে।
তৎকালীন পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা। আর পশ্চিম পাকিস্তানের মানুষের ভাষা ছিলো উর্দু। তাই পূর্ব ও পশ্চিম- এ দুই পাকিস্তানের মধ্যকার দূরত্ব দূর করতেই করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ চালু করা হয়। একসময় অনেক শিক্ষাবিদই শিক্ষকতা করেছেন করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পরে পূর্ব পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ স্বাধীন হলে তাদের বেশিরভাগই করাচি ছেড়ে ঢাকায় চলে আসেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- অধ্যাপক সৈয়দ আলী আহসান, অধ্যাপক মুহাম্মাদ ফারুক, অধ্যাপক সৈয়দ আশরাফ আলী, অধ্যাপক আবদুল গফুর ও মহিউদ্দিন চৌধুরী। সর্বশেষ ২০০২ সাল থেকে এ বিভাগের দায়িত্বে রয়েছেন অধ্যাপক তৈয়্যব খান।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী উমার জানান, তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে একটি স্থানীয় বেসরকারি কোম্পানিতে কাজ করছেন। চাকরি পাওয়ার উদ্দেশ্য নিয়ে তিনি বাংলায় পড়ছেন না। বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহের কারণেই তিনি এখানে বাংলায় পড়ছেন।
ভিন্ন কথা জানালেন বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী জামিল। তিনি বলেন, বাংলা পড়ার মাধ্যমে বাংলাদেশ এবং এর সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়। এছাড়া বাংলায় পড়লে চাকরি পাওয়া যায় না, আমি এ কথার সঙ্গে একমত নই।
তিনি আরও বলেন, বাংলায় পড়াশোনা করে আমি বাংলা ভাষার শিক্ষক হতে চাই। করাচিতেই অনেক বাঙালি রয়েছে। অথচ তাদের পড়ানোর মতো কোনো শিক্ষক নেই। এই সংকটটা দূর হোক।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
