সালমানের বাজিমাত, চিহ্নিত শাহরুখ-আমির?
প্রকাশিত: ১৯ জুন ২০১৯
সময়ের সঙ্গে বলিউডে ‘স্টারডম’ শব্দটার অর্থ পাল্টেছে। ছবির পাশাপাশি বদলেছে সিনেমা শিল্প, বক্স অফিসের চলন-বলন। বলা যায় বলিউড এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজকের বলিউড মানে ক্রমাগত কনটেন্টের চাপে কোণঠাসা। বলিউড মানে বাণিজ্যিক ছবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যধারার ছবির টিকে থাকা বা এগিয়ে যাওয়া।
কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকতে বক্সঅফিসে বাজিমাত করতেই হবে। প্রায় তিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রি রাজ করছেন শাহরুখ, আমির ও সালমান। কিন্তু সম্প্রতি হাল আলমের বেশ কয়েকজন নায়ক বক্স অফিসে বাজিমাত করে দেখিয়েছে। তাহলে কি নতুনদের প্রভাবে দিন দিন জনপ্রিয়তার তুঙ্গে থাকা নায়কদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে? এমনি প্রশ্ন অগুনতি দর্শকদের।
এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের আলোচিত ছবি ‘ভারত’। টানা দশ দিন পরও বক্সঅফিসে ‘ভারত’-এর যাত্রা অব্যাহত। জাতীয় বক্স অফিসে এখন পর্যন্ত এই ছবি আয় করেছে প্রায় ১৭৫ কোটি রুপি। সারা বিশ্বে এই ছবি এখন পর্যন্ত আয় করেছে ২৫০ কোটি রুপি ঈদে মুক্তির নিরিখে এখন পর্যন্ত প্রথম দিনে সালমানের ক্যারিয়ারের সেরা ছবিও ‘ভারত’। প্রথম দিনেই এই ছবি আয় ৪২.৩ কোটি রুপি। প্রায় ৪৭০০ পর্দায় মুক্তি পেয়ে এই বছরের হায়েস্ট গ্রসার ছবির তালিকায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরেই রয়েছে এই ছবি।
মাঝে, সালমানের ‘টিউবলাইট’ ও ‘রেস ৩’ দর্শক মহলে তেমন সাড়া ফেলনি। কিন্তু ‘টাইগার জিন্দা হ্যায়’র পর ‘ভারত’র বাজিমাত। বলা যেতেই পারে হারানো জমি আবার ফিরে পেলেন সালমান। ভাইজান খ্যাত এই নায়কের অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দাবাং ৩’ ও ‘ইনশাআল্লাহ’। কিন্তু এই ছবিগুলো পূর্বের রেকর্ড ভাঙতে পারবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।
সালমানের যখন এই অবস্থা সেখানে শাহরুখ ও আমিরের অবস্থা কেমন চলছে? বলে রাখা ভালো এই তিন সুপারস্টারই বাস্তব জীবনে খুব ভালো বন্ধু। যেটা বলিউডের সকলের জানা। আর এর আন্দাজ পাওয়া যায় তাদের আচার আচরণে। প্রকাশ্যে একে অপরের বিরোধিতা বা আক্রমন করে কথা বলতে দেখা যায়নি। কিন্তু অভিনয়ের প্রতিযোগিতা রয়েছে। তাই একজনের ছবি হিট করলে অন্যের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক।
বিগত দিনের হিসেব কষলে বরাবরই এগিয়ে থেকেছেন আমির। চরিত্রের প্রতি নিবেদিত প্রাণ। ছবির ভালোর জন্যই হোক বা প্রচার, সবসময় তার মৌলিকত্ব ভক্তদের মন জয় করে নিয়েছে। সেই আমির খানও এবারে দর্শককে নিরাশ করেছেন। ২৫০ কোটি বাজেটের ‘থাগস অব হিন্দোস্তান’ বক্সঅফিসে ব্যবসা করেছে মাত্র ১৫২ কোটি রুপির! ‘ধুম ৩’-এর পর আমিরের সব থেকে হতাশাজনক ছবি এটাই। শিগগিরই আমিরকে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪)-এর রিমেক এই ছবি। শোনা যাচ্ছে চরিত্রের জন্য আমির তার মতো করে প্রস্তুতি নেয়াও শুরু করেছেন। এখন দেখার পালা এই ছবিতে কতটা দর্শক হৃদয়ে নাড়া দিতে পারেন এই অভিনেতা।
সালমান আর আমিরের চেয়ে বক্স অফিস পরিসখ্যানে শাহরুখের অবস্থা আশাহত। ‘যব হ্যারি মেট সেজল’ বা ‘জিরো’ শাহরুখ অভিনীত এই ছবি দুটি পরপর ফ্লপ। ‘জিরো’র আয় মাত্র ৯০ কোটি রুপি! অন্যদিকে কিংখানের ‘রইস’ বক্সঅফিসে মুখ রক্ষা করলেও দর্শকের মধ্যে এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিনে সংশ্লিষ্টদের মতে এর মধ্যে মনে রাখার মতো ছবি ‘ডিয়ার জিন্দগি’। কিন্তু সুপারস্টারের ছবির সঙ্গে যে বক্স অফিস ওতপ্রতভাবে জড়িত। তাই বলা যায় কিং খান এখন মাঝ নদীতে। আধুনিক ভারতের বদলে যাওয়া দর্শকদের কথা মাথায় রেখে তিনি ভালো গল্পের অপেক্ষায় নাকি তার চিরাচরিত রোমান্টিক অবতারেই আটকে থাকবেন? এই প্রশ্ন অনেকের।
এই অভিনেতা অনেক আগেই ঘোষণা করেছেন, মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে তিনি অভিনয় করছেন না তিনি। ভাবলে অবাক হতে হয়, শেষ ছবি মুক্তির পর ছ’মাস অতিক্রান্ত হলেও শাহরুখ এখন পর্যন্ত নতুন ছবির ঘোষণা দেননি! শোনা যাচ্ছে চিত্রনাট্যে মনোযোগ দিয়েছেন বলিউড বাদশা। চিত্রনাট্য পছন্দ হলেই সবুজ সংকেত মিলবে। একই সঙ্গে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের থেকেও তিনি পরামর্শ নিচ্ছেন। সবাই জানে ‘বাজিগর’ শাহরুখ এত সহজে হেরে যাওয়ার পাত্র নন। তাই বলিউডে খানেদের রাজত্ব কী শেষের পথে, এই বহুল চর্চিত প্রশ্নের উত্তর তোলা থাক সময়ের হাতে।
সালমান এ যাত্রায় পরীক্ষায় উতরে গিয়েছেন। এখন মুখ রক্ষার জন্য শাহরুখ ও আমিরের প্রয়োজন একটা বক্স অফিস কাঁপানো হিট ছবি।
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
