‘মাসুদ রানা’ এবিএম সুমন, থাকছেন সাঞ্জু ও পিয়া!
প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯
দেশের সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় বরাবরই চমক নিয়ে হাজির হন। ১৯৬৬ সালে প্রকাশিত মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটি। এ সিনেমাটি নির্মাণ করছেন হলিউডের পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আসিফ আকবর। তবে কে হচ্ছে মাসুদ রানা এই প্রশ্নই এখন সবার মুখে মুখে।
এর আগে সুলতা’র চরিত্রে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান শতভাগ নিশ্চিত করেন। কিন্তু সম্প্রতি জানিয়েছেন এ ছবিতে অভিনয় করছেন না শ্রদ্ধা। তবে অন্য একজন বলিউডের নায়িকাকে এ ছবিতে নেয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এ ছবির প্রধান চরিত্রের জন্য ‘মাসুদ রানা’ নামের একটি রিয়েলিটি শোর আয়োজন করা হয়। কিন্তু সেখান থেকে কাউকে নেয়া হচ্ছে না বলে বেশ কয়েকদিন আগেই জানানো হয়।
এরপরেই আলোচনায় উঠে আসে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মডেল-চিত্রনায়ক এবিএম সুমন। ওই সয়ম হলিউডের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে সুমনকে চূড়ান্ত করেছে বলে জানা যায়।
বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জানায় ‘মাসুদ রানা’ কে হচ্ছে জানতে হলে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও এ বিষয়ে মুখ খুলেননি জাজ মাল্টিমিডিয়া। কিন্তু গেল ২ সেপ্টেম্বর গুঞ্জনের রেশ ধরে ডেইলি বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি জানতে এবিএম সুমনের সঙ্গে যোগাযোগ করা হয়।
এ সময় এবিএম সুমন মাসুদ রানা চরিত্রের জন্য অডিশন দেয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। প্রযোজনা প্রতিষ্ঠান এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। আমি মাসুদ রানা চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম। কিন্তু ফলাফলের বিষয়ে কিছুই জানানো হয়নি। আনুষ্ঠানিক ভাবেই কে এই চরিত্রে অভিনয় করবেন সেটা জানানো হবে বলে জেনেছি।
তবে শেষ পর্যন্ত জাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মাসুদ রানা হয়ে পর্দায় আসতে চলেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এবিএম সুমন। এরইমধ্যে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সম্পূর্ণ করেছে জাজ। তার পাশাপাশি ছবিটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মডেল ও অভিনেতা সাঞ্জু জন ও মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুল। এছাড়া এ ছবিতে শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, ও জাহিদ হোসেন শোভন।
সূত্র বলছে, এবিএম সুমন, সাঞ্জু জন ও পিয়া জান্নাতুল ‘মাসুদ রানা’ ছবিতে চূড়ান্ত। ছবিতে মাসুদ রানা চরিত্রে এবিএম সুমন, তার বন্ধু সোহেল চরিত্রে সাঞ্জু জন আর ক্যাপ্টেন রুপা চরিত্রে রূপদান করবেন পিয়া। তিনজনই ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, এই তিন তারকা খশরু পারভেজ রুনির কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। রুনি তার ফেসবুকে এই তিনজনের ফাইটিং শেখার কিছু ভিডিও অংশ প্রকাশ করেন। সেখানে দেখা যায় এই তিনজনই কমব্যাট ফাইট প্রশিক্ষণ নিচ্ছেন। তবে তিন তারকার কেউই ‘মাসুদ রানা’ ছবিতে যুক্ত হওয়ার ব্যাপারে মুখ খুলতে নারাজ।
জানা গেছে, ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর ইংরেজি নাম ‘এমআর-৯’ আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। ছবিটি ইংরেজি ও বাংলা ভাষায় আসবে। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে। মাসুদ রানার শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। জাজের সঙ্গে ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।
এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যে ‘আয়রন ম্যান-২’ চলচ্চিত্রের অভিনেতা মিকি রুর্কি, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ বেশ কয়েকটি হলিউডি সিনেমার অভিনেত্রী গাব্রিয়েলা রাইট ও ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবির সম্পূর্ণ টেকনিক্যাল টিম হলিউডের। বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি হলিউড, ভারত ও চীনের শিল্পীরাও এতে অভিনয় করবেন।
এর আগে ‘মাসুদ রানা’ অবলম্বনে চার যুগ আগে বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, তাতে মাসুদ রানার ভূমিকায় ছিলেন সোহেল রানা। তাতে নায়িকা ছিলেন কবরী ও অলিভিয়া। মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্রটি ব্যবসা সফল হয়েছিল।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
