মহাকাশেই হয় তার নির্মম মৃত্যু
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯
প্রত্যেকেরই ছেলেবেলার গল্পগুলো ভিন্ন। একেকজনের শখ আহ্লাদ ,ভালো লাগা মন্দ লাগায় ভীষণ পার্থক্য। সেই ছেলেবেলায় আমরা কেউ কেউ মাঠে ঘাটে ছুটে আনন্দ পেতাম, আবার কেউ একলা ঘরেই বেশ মানিয়ে নিতো। আবার কেউ কেউ রাতের আকাশের তারা দেখতো। অবাক চোখে তাকিয়ে ভাবত কী আছে ওই জগতে?
ছেলেবেলার হাজারো কৌতূহলের পেছনেই কিন্তু আমরা বড়বেলায় ছুটে যাই; ঠিক যেমন করে ছুটতে চেয়েছিলেন ভারতের নারী মহাকাশচারী কল্পনা চাওলা। আজ চলুন জেনে নেই এই বিখ্যাত সাহসী মানবীর জীবনের রহস্যময় অধ্যায় সম্পর্কে। কল্পনা ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী নারী ব্যক্তিত্ব যিনি এই পৃথিবীর ভূ-পৃষ্ঠ ছেড়ে বিশাল মহাকাশে পাড়ি জমান। কিন্তু ভাগ্যের পরিহাস সে প্রথমই হয়ে ওঠে শেষ। পৃথিবীর পৃষ্ঠে, নিজ মাতৃভূমি ভারতবর্ষে আর ফেরা হয়নি তার।
১৯৬২ সালের ১৭ ই মার্চ ভারতের কার্নালে জন্ম এই সাহসী নারীর। বর্তমানে ভারতের হারিয়ানা রাজ্যের ভেতরে পড়েছে স্থানটি। ছোটবেলা থেকেই মেধাবী এই নারী কৌতূহলী ছিলেন আকাশের আরো উপরের পৃষ্ঠ নিয়ে। যেখানে আছে তারা, নক্ষত্র, গ্রহাণু, ছায়াপথ আরো কত কী? কল্পনার এসব প্রশ্নের মুখোমুখি হতে হতো তার বাবা মা এবং স্কুল শিক্ষকদের। তার হাজারো প্রশ্নের উত্তর দিতে তাদেরও বুঝি মাঝে মাঝে দম ফুরাতো!
তবুও আটকে ছিলেন না কল্পনা চাওলা। সেই ছোটবেলা থেকেই এরোপ্লেনের ছবি আঁকতেন তিনি। ছোট্ট কল্পনা তারা, গ্রহ, ছায়াপথ সব যেন নামিয়ে আনতেন সাদা খাতার পাতায়। সেই গোপন ইচ্ছে বা শখকে গোপনে রেখেই পড়াশুনা চালিয়ে যান তিনি। পাঞ্জাবের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সম্মান শেষ করেন কল্পনা। অতঃপর পাড়ি জমান আমেরিকায় উচ্চতর শিক্ষালাভের স্বপ্ন পূরণে।
ইউনিভার্সিটি অব টেক্সাস এবং ইউনিভার্সিটি অব কলোরোডোতে তার অসমাপ্ত পড়াশুনার অধ্যায় চুকিয়ে ফেলেন কল্পনা। মাত্র ২৬ বছর বয়সে তিনি দেখা পান জীবনের সবচেয়ে আনন্দময় দিনটির। যেদিন তিনি ডাক পেয়েছিলেন আমেরিকার বিখ্যাত স্পেস এজেন্সি নাসা থেকে; যেটির স্বপ্ন তিনি দেখছিলেন সেই ছেলেবেলার এরোপ্লেনের ছবি আঁকার সময় থেকে।

কল্পনা চাওলা এবং তার দল
১৯৯৭ সালের দিকে প্রথমবারের মতো কল্পনা চাওলা তার স্পেস শ্যাটল উড়ানোর সুযোগ পান কলম্বিয়া থেকে। অতঃপর ২০০০ সালের দিকে নাসা থেকে তাদের দ্বিতীয় স্পেস মিশনের লক্ষ্যে কল্পনা চাওলাকে নির্ধারণ করা হয়েছিলো; যে সময়টির জন্য আসলে হাজার দিন অপেক্ষা করেছিলেন এই নারী মহাকাশচারী।
সেই স্পেস মিশনের জন্যে কল্পনার সাথে নির্ধারিত সদস্য ছিলেন আরো ৬ জন। তবে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে তাদের ফ্লাইট পিছিয়ে নেয়া হয় ২০০৩ সালের দিকে। একই বছরের ১৬ জানুয়ারিতে কল্পনা চাওলা এবং তার দল মহাশূন্যে পৌঁছায় কোনো ধরণের বাধা-বিঘ্ন ছাড়াই। কল্পনা চাওলা এবং তার দল প্রায় ৮০ ধরণের অভিজ্ঞতা নেয়ার পরই সাহস করেছিলেন মহাকাশ পাড়ি দেয়ার।
তবে দুর্ভাগ্যকে কেউ কী সামলে নিতে পারেন? পৃথিবীতে থাকাকালীন সময়েই নাকি তাদের স্পেস শ্যাটলে সমস্যা দেখা দিচ্ছিলো। স্পেস শ্যাটলের বাইরের ট্যাংক থেকে একটি ফোম ইন্সটলেশনের একটি টুকরো ভেঙে যায়। যখন এই স্পেস শ্যাটল করেই কল্পনা চাওলা এবং তার দল মহাকাশ পাড়ি জমাচ্ছিলেন তখনই এর বাইরের অংশ নষ্ট হতে শুরু করে। কিছু ইঞ্জিনিয়ার এই ড্যামেজ হয়ে যাওয়া স্পেস শ্যাটলকে অতটা গুরুত্ব না দিলেও কেউ কেউ বলছিলেন এটা ছিলো মারাত্মক একটি ঝুঁকি।
নাসার বিজ্ঞানীরা কল্পনাদের মহাকাশে পাড়ি জমানোর পর এটি জানতে পারলেও তৎক্ষণাৎ মহাকাশচারীদের জানতে দেননি। তারা চেয়েছিলেন যাই হোক না কেন, তাদের মিশন যাতে সফল হয়। তবে সত্যিটা হলো, তখন তারা কিছু চাইলেও করা সম্ভব ছিলো না। ১৬ দিন পর মিশন শেষে পৃথিবীতে ফেরার পথে সেই স্পেস শ্যাটল কিছুতেই ঠিক থাকতে পারছিলো না। প্রচণ্ড গতিতে তাল না মিলাতে পেরে স্পেস শ্যাটলটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। ২০০৩ সালের ১ ফেব্রুয়ারী এই দুর্ঘটনায় মারা যায় ভারতের প্রথম নারী মহাকশচারী কল্পনা চাওলা এবং তার দল। সেই সাথে পুরো ভারতজুড়ে নেমে আসে শোকের ছায়া।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
