ভারতে ঢুকে দালাইলামার জন্মদিন পালনে বাধা দিল চীনা সেনাবাহিনী
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯
সীমান্তবর্তী ভারতীয় গ্রাম কোইউল ঢুকে পড়েছিল চীনা সেনাবাহিনী। চীন-ভারতকে বিভক্তকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে গ্রামটি চল্লিশ মিনিটের পথ।
রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের খবরে বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের প্রায় ছয় কিলোমিটার ভেতরে ঢুকে তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাইলামার জন্মদিনের একটি অনুষ্ঠানে সম্প্রতি বাধা দিয়েছে চীনা সেনাবাহিনী।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের ওই গ্রামটিতে তিব্বতীয় আধ্যাত্মিক নেতার জন্মদিন পালন করা হচ্ছিল। তাতে এতে বাধ সাধে চীনের সেনাবাহিনী।
পরবর্তী সময়ে পূর্ব লাদাখের ডেমচকের কাছের কোইউল গ্রামটি থেকে চলে যাওয়ার আগে তারা চীনা পতাকা উত্তোলন করেন। ভারতীয় সরকারের সূত্র জানায়, দুটি গাড়িতে করে ১১ চীনা সৈনিক এলএসি থেকে চল্লিশ মিনিট দূরের গ্রামটিতে থামেন।
দোকালাম সংকটের বছর দুয়েক পর নতুন এই ঘটনাটি ঘটল।
এ ঘটনা সম্পর্কে অবগত সরকারি সূত্র শুক্রবার জানায়, গাড়িতে করে সাদা পোশাকের সেনা সদস্যরা এলএসিতে আসেন। গত ৬ জুলাই তিব্বতীদের আধ্যাত্মিক নেতা দালাইলামার জন্মদিন পালনের অনুষ্ঠানের প্রতিবাদ জানান তারা। চীনা সেনারা গ্রামবাসীকে একটি ব্যানার দেখান, যাতে লেখা ছিল, তিব্বতকে বিভক্ত করে এমন সব তৎপরতা নিষিদ্ধ।
কোইউল গ্রামের প্রধান উরগেইন চন্দন ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সদস্য বলেন, কোইউল, ডেমচক ও দাঙ্গতির লোকজন যখন দালাইলামার জন্মদিন পালন করছিলেন, তখন চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে চলে আসেন।
উরগেইন চন্দন বলেন, দালাইলামার জন্মদিন পালন এখানে একটা প্রথা। বহু বছর থেকে তার জন্মদিনে উৎসব হয়ে আসছে। তবে ওইদিন আমরা জাতীয় পতাকা, বৌদ্ধ পতাকা ও তিব্বতের পতাকা উত্তোলন করেছিলাম। এসময় চীনা সৈনিকরা আমাদের ভূখণ্ডের ছয় কিলোমিটারের মধ্যে চলে আসেন।
তারা বলেন, আমরা তাদের ক্ষুব্ধ করেছি। তারা আমাদের পতাকা উত্তোলন করতে না করেন।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানিয়ে চিঠি দেয়ারও কথা বলেছেন ওই গ্রামপ্রধান।
লাদাখ স্বায়ত্তশাসিত পাহাড় উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কাউন্সিলর রিগজিন স্পালবার বলেন, চীনের এই হস্তক্ষেপের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
স্পালবার বলেন, চীনাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে সত্য গোপন করলে তাদের সাহস আরো বেড়ে যাবে।
চীনা সেনাদের উদ্দেশ্য নিয়ে জানতে চাইলে স্থানীয় ভারতীয় নেতারা বলেন, যখন তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুযোগ আছে, তখন সশরীরে তাদের আসতে হবে কেন? আমাদের ভারতীয় সেনাবাহিনীকে আগেই জানানো উচিত ছিল তাদের।
তারা বলেন, এর পেছনে তাদের গোপন উদ্দেশ্য আছে। তা হচ্ছে, তারা আমাদের শীতকালীন পশু চারণভূমি দখল করতে চায়। যেখানে আগে আমাদের পূর্বপুরুষ এবং বর্তমানে আমরা সব চ্যাংপারা (আধা-যাযাবর তিব্বতীয়) শীতকালে পশুদের ঘাস খাওয়াই।
চলতি বছরের শুরুতে স্থানীয়রা অভিযোগ করেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনা সেনাবাহিনী একটা সড়ক নির্মাণ করছে।
জাতীয় নিরাপত্তার স্বার্থে এতে বাধা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। কারণ চ্যাংপা ও তাদের গবাদিপশুগুলোর টিকে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
২০১৭ সালের গ্রীষ্মে সিকিম সেক্টরে ৭৩ দিনের দোকালাম অচলাবস্থার পর এই চীনারা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেন।
দোকালাম সংকটের কারণে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে অবনতি ঘটেছিল। তখন সশস্ত্র লড়াইয়ের কাছাকাছি চলে গিয়েছিল দুই পক্ষ।
২০১৮ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনানুষ্ঠানিক উহান সম্মেলনের পর দুই পক্ষের উত্তেজনা কিছুটা কমে আসে।
অতীতের এই অচলাবস্থার দরুন ডেমচকে শতাধিক যুদ্ধ ট্যাংক মোতায়েন করেছে ভারতীয় সরকার। ২০১৬ সালে ডেমচকের পূর্ত কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করেছেন অর্ধশতাধিক চীনা সৈনিক।
চীন সরকারের দাবি ছিল, বিতর্কিত অঞ্চলে ওই উন্নয়ন কাজ শুরু হয়েছে। কাজেই এতে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের অনুমতি নেয়ার দরকার ছিল।
২০১৩ সালে এক ডজনেরও বেশি চীনা সেনা এলএসি অতিক্রম করে ডেমচোকে ঢুকে পড়েন। সপ্তাহখানেকের বেশি সময় তারা সেখানে অবস্থান করেছিল।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
