বলিউডের সর্বোচ্চ আসনে যেভাবে অধিষ্ঠিত দীপিকা
প্রকাশিত: ১২ জুন ২০১৯
একজন ভারতীয় অভিনেত্রী ও মডেল। তিনি শুধু এই পরিচয়ে এখন পরিচিত নন। বর্তমানে তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী তারকাদের একজন। যিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
বলছিলাম দীপিকা পাড়ুকোনের কথা। কঠোর পরিশ্রম, সাফল্যের পেছনে লেগে থাকা এবং সঠিক স্ক্রিপ্ট বাছাইয়ে বদ্ধ পরিকর এই অভিনেত্রী এখন শুধু এগিয়েই চলেছেন সর্বোচ্চ সাফল্যের দিকে। হয়ত ক্যারিয়ারে অনেক সময় হুঁচট খেতে হয়েছে দীপিকাকে, তারপরেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
দীপিকা পাড়ুকোন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে। তিনি ভারতের কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন এবং বেঙ্গালুরুতে বেড়ে উঠেন। একজন তরুণী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলার পেশায় ইতি টানেন।
এরপর দীপিকা চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান এবং ‘ঐশ্বরিয়া কন্নড’ চলচ্চিত্রে নামমাত্র চরিত্রে ২০০৬ সালে প্রথম অভিনয় করেন। এই ছবিতে অভিনয় করে দীপিকা নিজেকে একটুও চিনাতে পারেননি বরং সমালোচিত হয়েছেন। পরবর্তীতে ২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওম শান্তি ওম’ মুক্তি পায় যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। এরপর থেকে মোটামুটি দীপিকাকে চিনেছে পুরো বলিউড।
এদিকে, মিডিয়ায় আসার আগে দীপিকার কোন ইচ্ছায় ছিল না নায়িকা হওয়ার। তিনি স্বপ্ন দেখেছেন অন্য কোন পেশা নিয়ে। এই প্রসঙ্গে সাক্ষাৎকারে একবার বলেছিলেন, ব্যাডমিন্টন ছিল তার ফেভারিট গেম এবং তার ধ্যানজ্ঞান। এমন কী জাতীয় পর্যায়েও অংশ গ্রহণ করেন তিনি। বেসবলের টিমেও সুযোগ পেয়েছিলেন এই নায়িকা। রাজ্য পর্যায়ে ম্যাচ খেলেছিলেন বেসবল টিমের হয়ে।
তবে দীপিকা অভিনেত্রী হিসেবে পরিচয় পাওয়ার আগে বলিপাড়ার জনপ্রিয় গায়ক হিমেশের একটি ভিডিও গানে মডেলিং করেন। এরপর ২০০৮ সালে ‘বাচনা অ্যা হাসিনো’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন দীপিকা, যা অনেক বেশি সমালোচিত হয়েছিল। মূলত এই ছবিতে রণবীরের অভিনয় তেমন বাজে না হলেও বাজে গল্প পেয়েছিল দীপিকা। যা তাকে অনেকটা তোপের মুখে ফেলেছিল। কিন্তু ২০০৯-এ এসে তিনি ‘লাভ আজ-কাল’ এবং ‘লাফাঙ্গে পারিন্দে’ দিয়ে নিজের অভিনয় প্রতিভার পরিচয় দেন আবারো।
এরপরের বছর ২০১০ সালে আবারো ‘হাউসফুল’-এ অভিনয় করে সমালোচনার শিকার হন এই নায়িকা। এতে ব্রেইনলেস সংলাপ, ন্যাকামি, ওভারএক্টিং এর কারণে বাজেভাবে সমালোচিত হন দীপিকা। এখান থেকে মূলত শিক্ষা নিয়েছিলেন তিনি। আর এরপর থেকেই স্ক্রিপ্ট বাছাইয়ে যথেষ্ট সতর্ক হন এই নায়িকা।
তবে দীপিকার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট চলচ্চিত্র ছিল ‘ককটেল’ যা সমালোচকরা পছন্দ করেছিল এবং সেবার অনেক অ্যাওয়ার্ড জেতার সুযোগ পান দীপিকা। পরে ২০১৩ সালে এসে দর্শকদের দুইটি বিগ হিট ছবি উপহার দেন তিনি। ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’, এই দুটি ছবির জন্য খুব আলোচিত হয়েছিলেন এই নায়িকা।
অবশ্য পরের বছর তিনি আবারো সমালোচিত হন। ‘হ্যাপি নিউ ইয়ার’ করে পুনরায় তোপের মুখে পড়েন দীপিকা। তবে এই নায়িকার সর্বোচ্চ সাফল্য আসে ২০১৩ তে ‘রামলীলা’, ২০১৫ তে ‘বাজিরাও মাস্তানি’ এবং ২০১৮-এ ‘পদ্মাবত’-তে অভিনয় করে। এরপর থেকে তিনি নিজের ক্লাসকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সত্যি বলতে, এই ছবিতে তিনি নিজের জাত চিনিয়েছেন। ‘পদ্মাবত’ এ তো দীপিকা বেশিরভাগ ডায়লগই দিয়েছেন শুধুমাত্র চোখের ইশারা দিয়ে। যা মানুষের মন জয় করে নিয়েছিল বেশ সজোরে। আর এই ছবির জন্য মূলত বলিউডের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পেরেছেন দীপিকা।
এদিকে, গেলো বছর বলিউডের এই শীর্ষ নায়িকা দীপিকা আরেক সুপারহিট হিরো রণবীর সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে বেশ সুখের সংসার করছেন তারা। বিয়ের পর পুরো একটা বছর একে অপরকে সময়ও দিয়েছেন এই যুগল। তবে এখন আবারো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই দম্পতি।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
