প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের প্রতি নিন্দা
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯
মার্কিন কংগ্রেসের চার নারী ডেমোক্রেট সদস্যকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে ‘বর্ণবাদী মন্তব্য’ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের পক্ষে ভোট দেন ২৪০ কংগ্রেসম্যান। আর বিপক্ষে ভোট দেন ১৮৭ কংগ্রেসম্যান।
ট্রাম্পের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে বলা হয়, জোরালোভাবে ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানাচ্ছে প্রতিনিধি পরিষদ। তার এসব মন্তব্য নতুন আমেরিকান এবং ভিন্ন বর্ণের মানুষের প্রতি ভয় ও ঘৃণাকে বৈধতা দেবে। ফলশ্রুতিতে এ ধরনের ভয়-বিদ্বেষ ও ঘৃণার প্রবণতা আরও বেড়ে যাবে।
রোববার ধারাবাহিক তিনটি টুইট পোস্ট করে কংগ্রেসের চার নারী ডেমোক্র্যাট সদস্যকে কটাক্ষ করেন ট্রাম্প। তাদের উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, কংগ্রেসের নারী প্রগতিশীল সদস্যরা মূলত যেসব দেশ থেকে এসেছেন সেসব দেশের সরকারগুলোই চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে, সেগুলোই সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্নীতিবাজ আর সবচেয়ে নিস্ক্রিয়।... আর তারাই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর মহান দেশ যুক্তরাষ্ট্র কিভাবে চলবে তার পরামর্শ দিচ্ছে। এসব ডেমোক্র্যাট সদস্যদের ‘নিজ দেশে’ ফিরে গিয়ে সেসব ঠিক করতে সাহায্য করার পরামর্শ দেন ট্রাম্প।
ট্রাম্পের এমন মন্তব্যকে জেনোফোবিয়া (ভিনদেশিদের নিয়ে আতঙ্ক) বলে আখ্যা দিয়েছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন, আমাদের বৈচিত্র্য আমাদের শক্তি আর আমাদের ঐক্য আমাদের ক্ষমতা।
যে চার নারী সদস্যকে উদ্দেশ্য করে ট্রাম্প বর্ণবাদী টুইট করেছেন তারা হলেন- আলেক্সজান্দ্রিয়া ওকাসিয়ো কর্টেজ, রাশিদা তালিব, আয়ান্না প্রেসলি এবং ইলহান ওমর। এদের মধ্যে প্রথম তিনজনের জন্ম ও বেড়ে উঠা যুক্তরাষ্ট্রের মাটিতেই। চতুর্থ জন ইলহান ওমর শিশু বয়সেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হন।
ট্রাম্পের টুইটের জবাবে মিশিগানের কংগ্রেস সদস্য রাশিদা তালিব প্রেসিডেন্টের অপসারণ দাবি করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘একজন নীতিহীন ও সম্পূর্ণ ব্যর্থ প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? তিনিই সংকট। তার বিপদজনক আদর্শই সংকট। তাকে অপসারণ করা দরকার।’
আরেক নারী সদস্য আলেক্সজান্দ্রিয়া ওকাসিয়ো কর্টেজ ট্রাম্পকে উদ্দেশ্য করে টুইট বার্তায় লেখেন, ‘আপনি ক্ষুব্ধ কারণ আমরা যে আমেরিকা ধারণ করি আপনি তা ধারণ করতে পারেন না। লুটতরাজ চালানোর জন্য আপনি শঙ্কিত আমেরিকা চান।’
সিনেটর বার্নি স্যান্ডার্সও ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদ চালানোর অভিযোগ তুলেছেন।
ডেমোক্র্যাটরা ছাড়াও কোনও কোনও রিপাবলিকান সমর্থকও এরইমধ্যে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন। রিপাবলিকান সমর্থক কলামিস্ট মেগান ম্যাককেইন এই মন্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যেসব মানুষকে আমরা স্বাগত জানিয়েছি তাদেরকে আমরা ফিরে যেতে বলতে পারি না।
এদিকে বিতর্কিত মন্তব্যের জেরে ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক সমালোচনামূলক প্রতিক্রিয়া দেখা গেলেও তা তার সার্বিক জনপ্রিয়তায় তেমন কোনো প্রভাব ফেলেনি বলে রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের এক জরিপে লক্ষ্য করা গেছে। আগামী বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ফের প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
