তিন দশক পর পরিচালনায় ফিরলেন সি.বি. জামান
প্রকাশিত: ৬ আগস্ট ২০১৯
দীর্ঘ ৩০ বছর পর নির্মাণে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা সি.বি. জামান। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান 'এসএইচকে গ্লোবাল' এর 'এডভোকেট সুরাজ’ শিরোনামের চলচ্চিত্রের পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। এ সময় চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন স্বনামধন্য পরিচালক সি.বি. জামান এবং এসএইচকে গ্লোবাল এর চেয়ারম্যান শামস হাসান কাদির। এসময় আরো উপস্থিত ছিলেন এসএইচকে গ্লোবাল এর সিইও ইমদাদুল ইসলাম (যিকরান), স্বনামধন্য পরিচালক শিল্পী বিশ্বাস এবং সি.এফ. জামান।
এ বিষয়ে পরিচালক সি.বি. জামান বলেন, আমার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি কুসুম কলি, যেটা ১৯৯০ সালে মুক্তি পেয়েছে। এরপর অনেক প্রযোজকই আমার কাছে এসেছে ছবি বানানোর জন্য তবে সেগুলির গল্প এবং প্ল্যান আমার পছন্দ না হওয়ার কারণে এতোদিন ছবি পরিচালনা করিনি। এই প্রযোজনা প্রতিষ্ঠানটির প্ল্যান এবং 'এডভোকেট সুরাজ' চলচ্চিত্রের গল্প আমার কাছে ভালো লাগায় আবারো ৩০ বছর পর পরিচালনা শুরু করলাম।
এ প্রসঙ্গে এসএইচকে গ্লোবাল এর চেয়ারম্যান শামস হাসান কাদির বলেন, আমাদের দেশের কালচার হচ্ছে; আমরা গুণীজনদের সম্মান দেই উনারা আমাদের কাছ থেকে চলে যাওয়ার পর। অথচ উনারা আমাদের মাঝে থাকা অবস্থায়ই উনাদেরকে সম্মান জানানোটা আমাদের উচিত। সেই ধারা চালু করারই প্রথম প্রয়াস আমাদের সি.বি. জামান স্যারকে আমাদের 'এডভোকেট সুরাজ' চলচ্চিত্রের পরিচালক হিসেবে অন্তর্ভূক্ত করা।
তিনি আরো বলেন, আমরা শুধু উনাকেই না বাংলাদেশের সিনিয়র পরিচালক, শিল্পী-কলাকুশলীদের একটা লিস্ট করেছি, ধারাবাহিকভাবে উনাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করবো।
উল্লেখ্য, পরিচালক সি.বি. জামান নিজের ক্যারিয়ার শুরু করেন ১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে হিসেবে। ১৯৭৩ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ সময়ে তিনি নির্মাণ করেন একে একে ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি'র (১৯৯০) মতো কালজয়ী চলচ্চিত্র। এরমধ্যে শুভরাত্রি ছবিটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি ১৯৮৬ সালে ৯টি ক্যাটাগরির ভেতরে ৬টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কারে ভূষিত হয়।
এছাড়াও তিনি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও প্রামান্য চলচ্চিত্র নির্মাণ করেন, যার মধ্যে ডিএফপি'র 'নুরুর সমস্যা' প্রামান্যচিত্রটিতে প্রথমবারের মতো তিনি ক্যামেরার সামনে আনেন আজিজুল হাকিম ও সালাহ্উদ্দীন লাভলু'র মতো অভিনেতাদের।
তিনি কাজ করেছেন অনেকের সঙ্গেই কিন্তু তাদের মধ্যে খান আতাউর রহমানকে তিনি নিজের গুরু ও সবচাইতে কাছের বন্ধু হিসেবে ভাবতেন। 'নবাব সিরাজউদ্দৌলা' থেকে শুরু করে 'এখনো অনেক রাত' পর্যন্ত খান আতা'র প্রায় সব ছবিতেই তিনি সম্পৃক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি ও খান আতাউর রহমান তাহের চৌধুরীকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন 'প্রমোদকার' চলচ্চিত্র গোষ্ঠী। এই প্রমোদকার নামেই তারা একত্রে পরিচালনা করেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা ৪ চলচ্চিত্র; 'ত্রিরত্ন' (১৯৭৪), 'সুজন সখী' (১৯৭৫), 'দিন যায় কথা থাকে' (১৯৭৯) ও 'হিসাব-নিকাশ' (১৯৮২)।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
