গানে গানে পূজার আনন্দ
প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯
শুরু হয়েছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার আয়োজন। সঙ্গীতপ্রিয় বাঙালির পূজায় নতুন গান হবে না, তেমনটা হতেই পারে না। আগের দিনে আসতো বিশেষ রেকর্ড ও পরবর্তীকালে পূজার অ্যালবাম। বর্তমান সময়ে এসে সেই ঐতিহ্য হারাতে বসেছে। এখন সারা বছরই গান বাঁধেন কম্পোজারেরা।
প্রত্যেক মাসেই প্রায় নতুন নতুন মিউজিক ভিডিও। কিন্তু তারপরেও পূজার সময়ে নতুন গান শোনার ইচ্ছেটা হারিয়ে যায়নি মোটেই। বিশেষ করে নতুন প্রজন্মের শিল্পীরা সেই ইচ্ছেটা জাগিয়ে রাখছেন পূজার বিশেষ গান এবং কম্পোজিশনে। এবার পূজাতেও বেশ কিছু গান প্রকাশ হচ্ছে। সেই গানের খবরা-খবর তুলে ধরেছেন নাজমুল আহসান।
আসে মা দুর্গা সে
আসে মা দুর্গা সে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার রূপঙ্কর বাগচী, ইশান মিত্র, দুর্নিবার সাহা, রোমি, দোহার প্রমুখের সঙ্গে শায়ান চৌধুরী অর্ণব। কথা লিখেছেন ঋতম সেন ও কুহেলি দে সরকার। সঙ্গীত ইন্দ্রদীপ দাশগুপ্ত। বাবা যাদবের নৃত্য পরিচালনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজ চক্রবর্তী। ভিডিওতে একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন মিমি, শুভশ্রী ও নুসরাত। প্রকাশিত হয়েছে ক্যাপ্টেন টিএমটি স্টিলের অফিশিয়াল ফেসবুকে।
এসেছে মা দুর্গা
সন্দীপন দাস ও দেবলীনা সুরে এসেছে মা দুর্গা গানটি। ২৩ সেপ্টেম্বর গানটিতে ভয়েস দেন দুই শিল্পী। নিবাস বড়ুয়ার কথায় সুর করেছেন অশোক চৌধুরী। সঙ্গীতায়োজনে অনুজিৎ বড়ুয়া লিমন। মিক্স মাস্টারিং করেছেন পুলক বড়ুয়া। দুই-তিন দিনের মধ্যে একটি শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে।
ভুলে যেতে শিখিনি
ইমরান মাহমুদুলের নতুন গান-ভিডিও ভুলে যেতে শিখিনি। একই সঙ্গে প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ‘কত দিন হলো তোমার সাথে কোনো দেখা নেই, অল্পতেই দু-গাল ভিজে যায় তোমাকে ভাবতেই’ গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন ইয়াসিন হোসাইন নেরু। গাওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
বৃষ্টি
পূজায় আসছে সিঁথি সাহার বৃষ্টি শিরোনামের গান-ভিডিও। সৈয়দ তামিমের সঙ্গে ভাগাভাগি করে কথা লেখার পাশাপাশি সুর করেছেন গৌরব মণ্ডল। সঙ্গীতায়োজনে অমিত চ্যাটার্জী ও ইশান মিত্র। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন সিঁথি সাহা নিজেই। প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
সংসার
সংসার শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি। সঞ্জয় শীলের কথায় সুর করেছেন প্লাবন কোরেশী। সঙ্গীতায়োজনে আতিকুর রহমান আতিক। মনোরম কিছু লোকেশনে গানটির ভিডিওর চিত্রায়ণ করেছেন খান মাহি। ভিডিও আকারে প্রকাশিত হয়েছে লেজার ভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
পারি না সামলাতে
পারি না সামলাতে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন স্বপ্নীল সজীব ও দোলার। কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজনে নাভেদ পারভেজ। ভিডিও নির্মাতা সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হিসেবেও অংশ নিয়েছেন দুই শিল্পী স্বপ্নীল সজীব ও দোলা। প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
এক নির্ঝরের গান
এনামুল করিম নির্ঝরের নতুন প্রজেক্ট ‘এক নির্ঝরের গান’। এতে তার কথা ও সুরে তিনটি গান গেয়েছেন কলকাতার তিন তরুণ শিল্পী অরিত্র দাশগুপ্ত, তৃষা পারুই ও স্যমন্তক সিনহা। সঙ্গীতায়োজনে কৌস্তভ দত্ত, স্যমন্তক সিনহা ও সৌরভ চক্রবর্তী। প্রকাশিত হবে গান শালার ইউটিউব চ্যানেলে।
ফাঁকি
ফাঁকি গানটিতে কাজী শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘সেরাকণ্ঠ’ খ্যাত মেরী। সুর করেছেন কাজী শুভ। সঙ্গীতায়োজনে রাফি মোহাম্মদ। আজ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশিত হবে গানটি। ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা। এতে মডেল হয়েছেন সুপ্ত ও আফরিন অমি। থাকছে মেরী ও কাজী শুভর উপস্থিতিও। ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে গানটি পাওয়া যাবে।
খুশির ডানা মেলে
খুশির ডানা মেলে গানটি গেয়েছেন শিল্পী হৈমন্তী রক্ষিত মান। ‘আকাশে খুশির ডানা মেলে উমা এলে, এগিয়ে গিয়েছি বহুদূর বেদনা ফেলে’-কথার গানটি লিখেছেন কলকাতার সব্যসাচী ব্যানার্জী। সঙ্গীত পরিচালনায় সৌরভ বাবাই চক্রবর্তী। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দু-তিন দিনের মধ্যে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে।
জয় মা দুর্গা
জয় মা দুর্গা গানটি গেয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত প্রিয়াঙ্কা বিশ্বাস। কথা লিখেছেন জীবন ফারুকী। সুর ও সঙ্গীতায়োজনে রাজন সাহা। ভিডিও নির্মাতা অনিক খান। প্রকাশিত হয়েছে স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
