বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৮ ১৪৩৩   ২৮ সফর ১৪৪৮

চিহ্নিত ৪ ছিনতাইকারী গ্রেফতার, ইয়াবা উদ্ধার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ফতুল্লার পঞ্চবটি শিষ মহল আমতলা এলাকা থেকে চিহ্নিত ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ১২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রানা, রনি, রাজা, মোবারক হোসেন। এরা প্রত্যেকে আমতলা শীষ মহল এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেকের বয়স ২৫ বছর থেকে ৩০ বছর হবে।


এদের নামে ফতুল্লা থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলাও আছে। তাদেরকে ছিনতাই মামালায় একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতে তাদের ১বছর সাজা হয়েছিলো। ছিনতাইয়ের পাশাপাশি তারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত।


ফতুল্লা মডেল থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।