সোমবার   ২৯ জুন ২০২৬   আষাঢ় ১৫ ১৪৩৩   ১৩ মুহররম ১৪৪৮

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নারায়নগঞ্জ প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের ব্যবসায়ী হাজী আব্দুর ররের বাড়িতে এ ডাকাতি হয়।

গৃহকর্তা আ. রউফ জানান, রাত সোয়া দুইটার দিকে ১০-১২ জন ডাকাত গিরদা গ্রামে তার বিল্ডিংয়ের দোতালার বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে। পরে অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে জিম্মি করে ফেলে। একইভাবে পরিবারের অন্য সদস্যকেও জিম্মি করে ফেলে ডাকাতদল। পরে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা, দুইটি মোবাইল ফোন লুটে নেয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, হাইওয়ে টহল পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে থানার ওসি জানান।