বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৯ ১৪৩৩   ২৮ সফর ১৪৪৮

নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

নারায়ণগঞ্জ শহরে ডিআইটি কলোনির পিছন থেকে সিয়াম (১৭) নামে এক হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (২৮ জানুয়ারি) সকালে সদর মডেল থানা লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করে।

সিয়াম ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার মসজিদ গলিতে অবস্থিত হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। সে শহরের উকিলপাড়ার আজিজুর রহমানের হোসিয়ারী কারখানার শ্রমিক। পুলিশের ধারনা সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। 

পরিবারের লোকজন জানিয়েছেন, রোববার রাত ৯টায় হোসিয়ারী থেকে বের হয় সিয়াম। এরপর সে বাসায় ফিরে না যাওয়ায় সকালে পরিবারের লোকজন সিয়ামকে খুজতে বের হয়। এসময় খবর পেয়ে কলোনির পিছনে পরে থাকা লাশ সনাক্ত করেন পরিবারের সদস্যরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারন জানা যাবে।