মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২৬ সফর ১৪৪৮

চিটাগাং রোডে ইয়াবাসহ দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডের চাঁন সুপার মার্কেট এলাকা থেকে এক হাজার ৭৫৪ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৩। 

আটককৃতরা হলেন- মিলন মোল্লা এবং জাহানারা বেগম। 

র‌্যাব জানায়, শনিবার গোপন খবরের মাধ্যমে জানতে পারে যে, চিটাগাং রোডের  চাঁন সুপার মার্কেট এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বেচা কেনা করছে। সেখানে অভিযান চালিয়ে মিলন ও জাহানারাকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে এক হাজার ৭৫৪ পিস ইয়াবা, দুইটি  মোবাইল সিমকার্ড উদ্ধার করা হয়। 

র‌্যাব জানিয়েছে, এই দম্পতি দীর্ঘদিন যাবত সিলেট থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রেতা হিসেবে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তাদের সহযোগী সদস্যদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে র‌্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।