শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৫ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার


 
নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা গত ১৩ নভেম্বর জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।
বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে আসতে হলে দুটি পথ খোলা আছে, এর যেকোন একটি পথ বেছে নিতে হবে।  ভারত সরকার বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে পারে। অথবা শেখ হাসিনা দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনে গিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামী হিসেবে আত্মসর্মপন করতে পারেন। তখন হাই কমিশন আন্তর্জাতিক নিয়মানুসারে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে। এর বাইরে তার ফেরার কোন পথ নেই। পাসপোর্টের আবেদন ও কাঁটাতারের রেড়া দিয়ে বাংলাদেশে আগমনের প্রচারণা তার কর্মিদের মনোবল জিইয়ে রাখার অপপ্রয়াস মাত্র। আর সরকার তার পাসপোর্ট বাতিল করেছে যাতে সে কোথাও পালিয়ে না যেতে পারে। তার যদি দেশে ফেরার ইচ্ছেই থাকে তবে হাই কমিশনে গিয়ে আত্মসর্মপন করলেই হয়। পাসপোর্ট নাটকের প্রয়োজন হয় না। 
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নওশের জমির এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুর।
সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন (জিপি)। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. রইছ উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পাশা বাবুল, বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক অর্থ সম্পাদক  মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, কাজী আজম, বিএনপি নিউইয়র্ক মহানগর উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী বিএনপি নেতা আব্দুস সবুর, আমিনুল ইসলাম চৌধুরী, মাহমুদা শিরিন, এবাদ চৌধুরী, দেওয়ান কায়সার, আব্দুল বাতেন, নীরা রাব্বানী, কাজী আসাদুল্লাহ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী ও মাহবুবুল হক প্রমুখ।
‎‎‎আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকেরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে প্রবাসে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই এ আলোচনা সভার আয়োজন করা হয়।