বুধবার   ১৮ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৩ ১৪৩৩   ০৭ জমাদিউস সানি ১৪৪৮

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের অত্যন্ত গোপনীয় নেটওয়ার্কে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এ সমস্যা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এনএসএর কর্মীরা নিজেদের মধ্যে গোপন তথ্য আদান-প্রদানে এই নেটওয়ার্ক ব্যবহার করেন। সিএনএনের প্রতিবেদনে নেটওয়ার্কটির নাম বলা হয়েছে এনএসএনেট।

এক বিবৃতিতে এনএসএ জানায়, নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দিলেও তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতাও পুরোপুরি কার্যকর আছে।

তবে কতক্ষণ এই বিভ্রাট স্থায়ী হয়েছিল কিংবা এর ফলে নেটওয়ার্কের কতটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
ফ্রিজারে সাইবার হামলা, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত জাতীয় নিরাপত্তা সংস্থার ক্যাম্পাসে ইউএসসাইবারকম (সি) ভবন।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে একাধিক প্রযুক্তিগত বিভ্রাটের খবরের মধ্যে এ ঘটনা ঘটল। এর আগে দেশটির বিমান চলাচল ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিঘ্ন সৃষ্টি হয়। গত সপ্তাহের শেষ দিকে মাইক্রোসফটের ইমেইল সেবাতেও বিভ্রাট দেখা দিয়েছিল।

মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিভ্রাটের বিষয়টি তেমন গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটতেই পারে। এটা ঠিক আছে।’

সূত্র: রয়টার্স