শনিবার   ১৪ নভেম্বর ২০২৬   কার্তিক ২৯ ১৪৩৩   ০৩ জমাদিউস সানি ১৪৪৮

পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৫১ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার


 
 
পুঁজিবাদের দেশ যুক্তরাষ্ট্রের বৃহৎ শহরগুলো সমাজতন্ত্রী মেয়রদের দখলে। আমেরিকার বানিজ্যিক রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র পদে গেল বছর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক সোশালিস্ট জোহরান মামদানি। অন্যদিকে আমেরিকায় প্রথম একজন মুসলমান এমন একটি বৃহৎ শহরের মিয়র নির্বাচিত হন।  সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন নিথ্যান রামন। তিনি ক্যালিফোরনিয়ার লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি ডেমোক্র্যাটিক সোশালিস্টদের কাতারে যুক্ত হলেন। রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র নির্বাচিত হয়েছেন সোশালিস্ট জেনিস লুইস জর্জ। সিয়াটল শহরের মেয়র কেটি উইলসনও একজন ডেমোক্র্যাটিক সোশালিস্ট। রোড আইল্যান্ডের প্রভিডেন্সে  ডেভিড মোরালেস ( ডিএসএ সদস্য)মঙ্গলবার মেয়র নির্বাচিত হয়েছেন। ভারমন্ট স্টেটের বার্লিটন শহরের মেয়রের দায়িত্ব পালন করছেন এমি মালভ্যানি স্টানাক।ক্যালিফোরনিয়ার আরভান ও রিচমন্ড শহরের মেয়র হিসেবে রয়েছেন যথাক্রমে ল্যারি আগ্রান ও এওয়ার্ড মার্টিনেজ । সারা ইনামোরাতো পেনসিলভানিয়ার এলিঘানি কাউন্টির এক্সিকিউটিভ/মেয়র হিসেব কাজ করছেন। নিউইয়র্কের চিকটোওয়াগা শহরের সুপারভাইজার/মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রায়ান নোয়াক।
সিনেটে  ইতোমধ্যে ডেমোক্র্যাটিক সোশালিস্ট হিসেবে রয়েছেন বার্ণি স্যান্ডারস। নতুন সংযোজন হলেন মিশিগানের আবউল এল সায়েদ। কংগ্রেসে আলেকজান্দ্রিয়া ওকাসিও, ইলহান ওমর ও তাবিবা সহ ৬ জন ডেমোক্র্যাটিক সোশালিস্ট। 

নিউ ইয়র্ক সিটিতে গত বছর জোহরান মামদানির নির্বাচন তাকে ডিএসএ-এর সদস্য হিসেবে সম্ভবত সবচেয়ে পরিচিত মেয়র করে তুলেছে। তার প্রগতিশীল কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রায় ১০ লাখ ভাড়ানিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ‘ভাড়া বৃদ্ধি স্থগিত’ (রেন্ট ফ্রিজ) করার উদ্যোগ নিয়েছেন। বিলাসবহুল দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপের পক্ষে লড়াই এবং গভর্নর ক্যাথি হোকুলের সাথে যৌথভাবে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিশুযত্ন কর্মসূচি সম্প্রসারিত করেছেন।

লস এঞ্জেলেসের নব নির্বাচিত মেয়র নিথ্যা র‌্যামন পেশাগতভাবে নগর পরিকল্পনাবিদ নিথ্যা রামন আবাসন সরবরাহের ব্যাপক সম্প্রসারণ, জোনিং বা এলাকাভিত্তিক নীতিমালায় পরিবর্তন এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দেওয়ার মতো বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছিলেন। তিনি কারেন ব্যাসকে সরিয়ে মেয়র হিসেবে দায়িত্ব নেবেন।
সিয়াটলে গত বছর নির্বাচিত মেয়র কেটি উইলসন নিজেকে একজন ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ (ডেমোক্র্যাটিক সোশালিস্ট) হিসেবে পরিচয় দেন। দায়িত্ব গ্রহণের পর তিনি গৃহহীনদের জন্য কাজ করছেন।

ওয়াশিংটন ডি.সি.-তে, ডিস্ট্রিক্ট কাউন্সিলওম্যান এবং ডিএসএ (ডিএসএ) সদস্য জেনিস লুইস জর্জ ৩ নভেম্বর মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সর্বজনীন শিশুযত্ন ব্যবস্থা প্রণয়ন, শহরের মালিকানাধীন সামাজিক আবাসন নির্মাণ, ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদার করা এবং ছোট ব্যবসার জন্য ভাড়ার খরচ কমানোর পক্ষে কথা বলেছেন। তিনি মিউরিয়েল বাউসারের স্থলাভিষিক্ত হবেন; বাউসার একজন মধ্যপন্থী ডেমোক্র্যাট, যিনি চতুর্থ মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

রোড আইল্যান্ডের প্রভিডেন্সে  ডেভিড মোরালেস ( ডিএসএ  সদস্য)মঙ্গলবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডেভিড টালানকে সহজেই পরাজিত করেছেন। তার নির্বাচনী প্রচারণার মূল বিষয়গুলো ছিল-ভাড়া বৃদ্ধির হার সীমিত করা, খালি ভবন ও পরিত্যক্ত জমিতে সাশ্রয়ী আবাসন নির্মাণ এবং শহরের পরিষেবা ও পাবলিক স্কুলের অর্থায়নে বড় কর্পোরেশনগুলোর অবদান বাড়ানোর দাবি জানানো।