উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:১৪ এএম, ৮ নভেম্বর ২০২৬ রোববার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি ও স্থানীয় ক্রেতাদের আবাসন সংকট দূরীকরণ এবং রিয়েল এস্টেট খাতে বিনিয়োগের সঠিক গাইডলাইন দিতে গত ১৫ অক্টোবর, গত বৃহস্পতিবার, ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২ পরিবারের বিশেষ শিক্ষামূলক আয়োজন। রিয়েল এস্টেট খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানটির কুইন্স কার্যালয়ে এই বর্ণাঢ্য সেমিনার ও নেটওয়ার্কিং মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কেলার উইলিয়ামস পরিবারে নবনিযুক্ত দক্ষ মর্টগেজ ব্রোকার মোহাম্মদ কামাল-এর আনুষ্ঠানিক স্বাগত পর্ব। এ উপলক্ষে আয়োজিত বিশেষ স্বাগত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং রিয়েল এস্টেট খাতের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
স্বাগত পর্বের ঠিক পরপরই মোহাম্মদ কামাল-এর সরাসরি পরিচালনায় দুই ঘণ্টাব্যাপী একটি নিবিড় ‘রিয়েল এস্টেট ও মর্টগেজ ওয়ার্কশপ/ক্লাস’ অনুষ্ঠিত হয়। এই শিক্ষামূলক সেশনে প্রবাসীদের জন্য আমেরিকার বর্তমান বাজারে বাড়ি কেনার সহজ উপায়, রিয়েল এস্টেট ফাইন্যান্সিং (অর্থায়ন), ডাউন পেমেন্টের সঠিক নিয়ম এবং বিভিন্ন ধরণের মর্টগেজ বা ঋণ সুবিধার আধুনিক সমাধান নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মোহাম্মদ কামাল-কে কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২ পরিবারে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং অভিনন্দন বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব। আমন্ত্রিত সম্মানিত বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন: রন ফেরারা মালিক, মারিয়া গালিস্তো টিম লিডার, সুসি সোরিক ম্যানেজার মাহাম্মদ কে. আহমেদ এএলসি মেম্বার।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মোহাম্মদ কামালের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ মর্টগেজ ব্রোকারের অন্তর্ভুক্তি কেলার উইলিয়ামস পরিবারকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা এখন খুব সহজেই তাদের নিজস্ব ভাষায় বিশ্বস্ততার সাথে রিয়েল এস্টেট ফাইন্যান্সিংয়ের সঠিক পরামর্শ পাবেন।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকল রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট ও অতিথিরা একসাথে এসে নতুন সদস্যকে বরণ করে নেন। সবমিলিয়ে চমৎকার খাবার, আড্ডা এবং মূল্যবান এই শিক্ষার সুযোগ প্রবাসে আবাসন ব্যবসার সাথে সম্পৃক্ত ও নতুন বাড়ি ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
