শনিবার   ০৭ নভেম্বর ২০২৬   কার্তিক ২২ ১৪৩৩   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

আবার নতুন সকাল এসেছেঃ মামদানি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৩ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রাটিক পার্টির জয়ের পর দলটির নেতাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তাঁর মতে, শুধু ক্ষমতা অর্জন করলেই হবে না, সেই ক্ষমতা জনগণের স্বার্থে কাজে লাগাতে হবে।
 মামদানি বলেন, মূল্যবৃদ্ধির চাপে থাকা সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে হবে। নির্বাচনে জয় পাওয়ার পর এখন দলটির সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।
 ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন আমাদের কাজ করে দেখানোর সময়। বন্ধুরা, আমেরিকায় আবারও নতুন সকাল এসেছে।’ উল্লেখ্য, ২০২৫ সালের নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন ৩৫ বছর বয়সী জোহরান মামদানি। তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র।