মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৭ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মাণিক পশারির দাফন নিয়ে সৃষ্ট লজ্জাস্কর ও ঘৃণ্য পরিস্থিতির প্রতিবাদে ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেনোসাইড’৭১ ফাউন্ডেশন আয়োজত এ সংবাদ সম্মেলনে উল্লেখযোগ্য সংখ্যক বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জেনোসাইড’৭১ ফাউন্ডেশন’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির লাশের প্রতি রাষ্ট্রীয় সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে প্রচন্ডভাবে বাধা প্রদানের তীব্র সমালোচনা করেন। ইস্যুটিকে একাত্তরের বর্বরতা-হিংস্রতার পরিপূরক হিসেবে অভিহিত করে প্রবাসের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের নিয়ে আন্তর্জাতিক মহলে তুলে ধরার আহবান জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেনোসাইড’৭১ ফাউন্ডেশনের সেক্রেটারি মঞ্জুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ড. মকবুল হোসেন তালুকদার, হাকিকুল ইসলাম খোকন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, শওকত আকবর রীতি, খুরশিদ আনোয়ার বাবুল, এডভোকেট জাকির এইচ মিয়া,ফারুক হোসাইন, কাজল মাহমুদ, নুরুজ্জামান সরকার, জুয়েল আহমেদ,টি মোল্লা, শফিকুল ইসলাম,জয়নাল আবেদীন জয়, জাহাঙ্গীর মিয়া, শক্তি দাস গুপ্ত ও শিবলী সাদেক।
