মার্কো রুবিও পদত্যাগ করছেন!
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫১ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার
মার্কো রুবিও আগামী জাতীয় নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট হিসেবে লড়ছেন? সে কারণেই তার পদত্যাগ ইস্যুটি সামনে আনা হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন তিনি! দ্য ইন্ডিপেন্ডেন্টের ডেভিড ম্যাডক্স এবং অ্যান্ড্রু ফেইনবার্গের একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
৫৫ বছর বয়সী রুবিও ফ্লোরিডা হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং ২০১০ সালে সিনেটে নির্বাচিত হয়েছিলেন। তিনি এর আগে ২০১৬ সালে রাষ্ট্রপতির জন্য দৌড়েছিলেন। প্রাইমারিতে ট্রাম্পের কাছে হেরে যান। ২০২৪ সালে ট্রাম্প দ্বিতীয় প্রেসিডেন্ট হবার পর তাকে পররাষ্ট্র করা হয়।
রুবিও ২০২৮ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের জন্য একটি বিড চালু করার জন্য ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ওয়াশিংটন এবং যুক্তরাজ্য সরকারের সূত্র যারা রিপাবলিকানদের জন্য বিপর্যয়কর মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের দিকে ইঙ্গিত করেছেন।
রুবিও প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চাইলে তাকে রিপাবলিক্যান প্রাইমারিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখোমুখি হতে হবে। এমতাবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কাকে সর্মথন দেন তাও দেখবার বিষয়।
