ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৭ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার
রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে ইরানের যুদ্ধের দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি দীর্ঘ পোস্ট নিয়েও মন্তব্য করেন। যেখানে রিপাবলিকানদের পরাজয়ের জন্য মূলত ইরানের যুদ্ধকে দায়ী করা হয়েছিল।
মধ্যবর্তী নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর, বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই হোয়াইট হাউসে উপস্থিত হন। সেখানে তিনি তাঁর এমন দুটি প্রকল্পকে জোরালোভাবে তুলে ধরেন, যেগুলোকে তিনি নিজের উত্তরাধিকারের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন। একটি হলো তাঁর বলরুম এবং অন্যটি ইরানের যুদ্ধ।
ভোটারদের দ্বারা তাঁর দল ও নীতিগুলো কঠোরভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর সাংবাদিকদের সামনে তাঁর প্রথম মন্তব্য-ছিল মূলত কাঠামোটির চূড়ায় সর্বশেষ ইস্পাতের বিমটি স্থাপনের একটি উদযাপন অনুষ্ঠান। বিমটির ওপর নিজের স্বাক্ষর যুক্ত করেন। তবে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের বিষয়ে তিনি কোনো কথাই বলেননি।
বুধবার বিশাল ইস্পাতের বিমটিতে স্বাক্ষর করার পর এবং কর্মীদের সেটি যথাস্থানে স্থাপন করতে দেখেন। এরপরপরই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের এই মূল্যায়ন যে-ইরানে যুদ্ধের কারণে রিপাবলিকানরা নির্বাচনে হেরেছে। তা “বেশ বড় অংশেই সত্য”। কারণ এই সংঘাত জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছিল। তিনি বলেন, “ইরানের বিষয়টি-আমাদের তা করতেই হতো, এবং আমরা তা অব্যাহত রেখেছি।”
মি. ট্রাম্প জানান, তিনি নবনির্বাচিত ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন। তবে ডেমোক্র্যাটরা যদি “ধ্বংসাত্মক” কোনো পথে হাঁটার চেষ্টা করে, তবে তিনি তার ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন।
সম্ভাব্য অভিশংসন (ইমপিচমেন্ট) নিয়ে তিনি চিন্তিত কি না-এমন প্রশ্নের জবাবে মি. ট্রাম্প বলেন, “না, বিন্দুমাত্রও না।”
মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ঐতিহাসিক পরাজয়ের কয়েক ঘণ্টা পরই ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স নীরবতা ভাঙ্গেন। তিনি নির্বাচনের এই একতরফা ফলাফলের জন্য ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে দায়ী করেছেন।
৪ নভেম্বর ‘এক্স’ দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স লেখেন, “আমরা হেরেছি কারণ যুদ্ধ চলছে। গত রাতে প্রেসিডেন্ট নিজেও এমনটাই বলেছেন। আপনারা যদি মনে করেন যে এই যুদ্ধের জন্য আগামী ৬ বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো সার্থক ছিল, তবে তা-ই বলুন। যুক্তি দিন যে, এটি একটি গ্রহণযোগ্য মূল্য ছিল। একমত হোন বা না হোন, অন্তত এই অবস্থানটি সৎ।”
বুধবার সকালে ভ্যান্সের এই মন্তব্য এমন সময়ে এল, যখন ডেমোক্র্যাটরা সারা দেশে জয়জয়কার করেছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং প্রতিনিধি সভা (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট-উভয় কক্ষেই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে।
