যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:২৯ এএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ (বিমান) বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে ৯ জন যাত্রী নিয়ে একটি লিয়ারজেট-৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়।
পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনাকে তিনি ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন।
এফএএর বিবৃতি অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বাহামাসের নর্থ ইলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।
সূত্র: টাইমস অব ইসরায়েল
