শনিবার   ৩১ অক্টোবর ২০২৬   কার্তিক ১৫ ১৪৩৩   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৫ এএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার


প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি  হলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম। সম্প্রতি দৈনিক তরুণ কণ্ঠ’র  প্রধান সম্পাদক ও প্রকাশক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। প্রায় ২৮ বছর ধরে মোহাম্মদ আবুল কাশেম নিউইয়র্ক থেকে প্রকাশিত বেশ কয়েকটি সাপ্তাহিক সংবাদপত্রে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের ২ মেয়াদে কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবুল কাশেম নিউইয়র্কে আসার আগে বাংলাদেশে প্রায় ১০ বছর সরকারী প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
নিউইয়র্কের সাপ্তাহিক দর্পনে ১৯৯৮ থেকে ২০০৮ সাল, সাপ্তাহিক ঠিকানায় ২০০৮ থেকে ২০১৮  এবং বাংলাদেশ প্রতিদিনে ২০১৮ থেকে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন আবুল কাশেম। তিনি বর্তমানে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জাগো প্রহরী’র সহকারী সম্পাদকের দায়িত্বে আছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ‘বঙ্গখ্যাত ’৭১ মনীষী’ নামে  সংকলিত একটি বইয়ের সম্পাদনা করেছেন। গত ৩০ বছর যাবৎ নিউইয়র্কে বিভিন্ন সংবাদপত্রের সাথে যুক্ত থেকে সাংবাদিকতার ক্ষেত্রে কাশেম কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা অর্জন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আবুল কাশেম  বলেন, ‘দেশের অন্যতম শক্তিশালী গণমাধ্যম তরুণ কন্ঠকে আরও এগিয়ে নিতে, নিরপেক্ষতা বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে নতুন উদ্যমে কাজ করব।’