শনিবার   ৩১ অক্টোবর ২০২৬   কার্তিক ১৫ ১৪৩৩   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৩ এএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ৪৭ বিলিয়ন ডলার বা ৫ লাখ ৮২ হাজার ৭০৬ কোটি টাকার বেশি ব্যয় করেছে। পেন্টাগনের তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে। গত জুলাই মাসে দেয়া হিসাবের চেয়ে এই ব্যয় ২৫ শতাংশ বেশি। বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
নতুন এই হিসাব অনুযায়ী, ব্যবহৃত যুদ্ধাস্ত্রের মজুত পূরণে ব্যয় হয়েছে ২৯ বিলিয়ন ডলার বা ৩ লাখ ৫৯ হাজার ৫৪২ কোটি টাকার বেশি। এছাড়া যুদ্ধে হারানো বিমান ও ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে খরচ হয়েছে ৬ বিলিয়ন ডলার বা ৭৪ হাজার ৩৮৮ কোটি টাকার ওপর। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত জুলাই মাসে সাড়ে ৩৭ বিলিয়ন ডলার বা ৪ লাখ ৬৪ হাজার ৯২৫ কোটি টাকা ব্যয়ের কথা জানিয়েছিলেন। তবে ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। রয়টার্স জানিয়েছে, ব্যয়ের এই নতুন হিসাব নিয়ে পেন্টাগন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন। এরপর ব্রাজিল ছেড়ে পালিয়েছেন ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারো। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। অথচ তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আছে। সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর ছেলে ফ্লাভিও রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন। তার দল পরাজয় মেনে নিলেও ব্যক্তি ফ্লাভিও পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সোমবার ডানপন্থি এই সিনেটর বলেন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তাকে পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। নির্বাচনে পরাজয়ের ফলে তিনি সংসদীয় দায়মুক্তিও হারাতে যাচ্ছেন। সিএনএন ও ওয়াশিংটন পোস্ট মঙ্গলবার জানিয়েছে, একটি সূত্রের বরাতে তারা নিশ্চিত হয়েছে যে, ৪৫ বছর বয়সী ফ্লাভিও যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তবে তিনি কোথায় অবতরণ করেছেন, তা জানা যায়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাভিও ও তার পরিবারের সদস্যদের ভিসা দেয়া হবে। তবে তার ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি মন্ত্রণালয়।
ব্রাজিলের এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ফ্লাভিওর ব্রাজিলীয় ও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি বলেন, ফ্লাভিও বলসোনারোর দেশত্যাগের কোনো আনুষ্ঠানিক নথি নেই। তবে ২০২৩ সাল থেকে তার ইতালীয় নাগরিকত্ব রয়েছে বলে এএফপির হাতে আসা ইতালির সংসদীয় একটি নথিতে উল্লেখ করা হয়েছে।