শনিবার   ২৪ অক্টোবর ২০২৬   কার্তিক ৮ ১৪৩৩   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৬ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার


এদিকে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে ফ্রান্সের মতো অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকানদের গুরুত্বপূর্ণ সিনেট আসন ধরে রাখার প্রচারে গিয়ে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার উদাহরণ টেনে এ মন্তব্য করেন তিনি। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ১৯ অক্টোবর রিপাবলিকান সিনেটর রজার মার্শালের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কানসাসের সিনেট আসনটি এবার ডেমোক্র্যাটদের কাছে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোতেও রিপাবলিকান প্রার্থীরা চাপের মুখে রয়েছেন। এ পরিস্থিতিতে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারে নেমেছেন ট্রাম্প।

সমাবেশে তিনি বলেন, কানসাসের মানুষকে তিনি ভালোবাসেন। তবে সেখানে আসার মূল উদ্দেশ্য রিপাবলিকান প্রার্থী রজার মার্শালের পক্ষে প্রচার চালানো। বক্তব্যের একপর্যায়ে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, রিপাবলিকানরা জয়ী না হলে যুক্তরাষ্ট্রেও একই ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ফ্রান্সের মতো পরিস্থিতি হতে দেওয়া হবে না। ফ্রান্সে গির্জার চূড়া জ্বলতে এবং আগুন ছড়িয়ে পড়তে দেখলে মনে রাখতে হবে, উগ্রপন্থী ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও এমন পরিস্থিতি চায়।