শনিবার   ১৭ অক্টোবর ২০২৬   কার্তিক ১ ১৪৩৩   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৮ এএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার


 
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অধীনে কর্মরত বাংলাদেশী স্কুল সেফটি অফিসারদের সংগঠন ‘এসোসিয়েশন অব বাংলাদেশী আমেরিকান স্কুল সেফটি’ (আবাস)-এর নব নির্বাচিত কার্যকরী কমিটি ২০২৭-২৮ ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনটি পরিচালনা করবে।
সংগঠনের নব নির্বাচিত দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি - শরীফ খান (স্ট্যাটেন আইলেন্ড ), সহ সভাপতি - দীপা দাস তিন্নি (কুইন্স নর্থ), সাধারণ সম্পাদক - জুবায়ের আহমেদ (কুইন্স সাউথ), কোষাধক্ষ - আবুল হোসেন (কুইন্স নর্থ), সহ সাধারণ সম্পাদক - জাহাঙ্গীর আলম ( কুইন্স নর্থ), সাংগঠনিক সম্পাদক - ইশিতা দাস (কুইন্স নর্থ), সাংস্কৃতিক সম্পাদক - তমা চক্রবর্তী (কুইন্স সাউথ), ক্রীড়া সম্পাদক - জুবায়ের বিন আবু মোল্লা (ব্রঙ্কস নর্থ), কার্যকরী সদস্যরা হলেন- সেলিম চৌধুরী (ব্রঙ্কস নর্থ), সারওয়ার চৌধুরী ( ব্রঙ্কস সাউথ), অসীম সরকার ( ব্রুকলিন সাউথ), অমিত দে (সেন্ট্রাল), মুহিতুর রহমান ( ম্যানহাটন সাউথ)।