শনিবার   ১৭ অক্টোবর ২০২৬   কার্তিক ১ ১৪৩৩   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৫ এএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার


 
নিউইয়র্কে বড় ভাইয়ের মৃত্যু শোক কাটিয়ে উঠার আগেই ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। দুই সন্তানকে হারিয়ে বাংলাদেশি পরিবারের শোকের মাতম চলছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকের গভীর সাগরে ডুবে গেছে পরিবারটি। বড় ভাই শাহ মো. আরদি (৩৩) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর এগারো দিনের ব্যবধানে মারা গেছেন ছোট ভাই শাহওয়ার্দি (৯)। 
পরিবারের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহ মোহাম্মদ ওয়ার্দি। জ্বর ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
গত ৩ অক্টোবর (শনিবার), স্থানীয় সময় ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে নিউইয়র্কের মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার শিকার হন শাহ মো. আরদি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।