জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩০ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
শেখ হাসিনার ফাঁসির আদেশ বাতিল, সকল রাজনৈতিক নেতাকর্মির নিঃশর্ত মুক্তি ও আওয়ামীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যারের দাবিতে জাতিসংঘের সামনে ৪৭ স্ট্রিট এলাকায় বিক্ষোভ সমাবেশ করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষন চলাকালে এ সমাবেশ করে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা জাতিসংঘের আসেপাশে মিছিল ও র্যালি করে। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মিরা অংশ নেন। এতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দকুর রহমান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ. ডা. মাসুদুল হাসান ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান। সেখানে উল্লেখযোগ্য নেতাকর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন দুরুদ মিয়া রনেল, এমদাদ রাজু, ইমদাদ চৌধুরী, মো: হামিদ, মুজিবুর রহমান মিয়া, শাহিন আজমল হোসেন , রফিকুল ইসলাম,মিজানুর রহমান চৌধুরী, সেবুল মিয়া, মাহমুদুল হাসান ও রিদয় মিয়া।

