মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ৬ ১৪৩৩   ০৯ রবিউস সানি ১৪৪৮

ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-সমর্থিত হুতিদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল মান্দেব প্রণালির আশপাশে অগ্রগতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ৪টি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

রোববারের (২০ সেপ্টেম্বর) ওই ফোনালাপে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান আল আলিমি। চলতি মাসে হুতিরা দ্রুতগতির অভিযানের মাধ্যমে বাব আল মান্দেব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলে নেয়।

তবে ফোনালাপে ট্রাম্প সরাসরি কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছেন দুই সূত্র। তাদের একজন ইয়েমেনি এবং অন্যজন পশ্চিমা দেশের নাগরিক। এ বিষয়ে হোয়াইট হাউস ও ইয়েমেনের তথ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
হামলার প্রস্তুতি নিয়েও কেন সরে এলেন ট্রাম্প?

ট্রাম্প এর আগে প্রকাশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং হুতিরা মার্কিন জাহাজে হামলা না করার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

এর আগে সৌদি আরব হুতিদের বিরুদ্ধে সামরিক সহায়তা চাইলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছিল।

সূত্র : রয়টার্স