শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ৩ ১৪৩৩   ০৬ রবিউস সানি ১৪৪৮

বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৫৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
নিউইয়র্কে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্্রী দুই যুগের অধিক সময় ধরে হালাল ও ফ্রেশ মাংস সরবরাহে জন্য জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এবং তা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে গরু, হাস,  মুরগীসহ অন্যান্য হালাল প্রাণীর মাংস। গ্রাহকদের বিশেষ চাহিদা পূরণ করতে এবার যুক্ত হয়েছে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্্রী লাইভ- খাসি ও ভেড়া। এ উপলক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কুইন্সের উডসাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রির নিজ ভবনে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল। মাওলানা মো: শহিদুল্লাহ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মির্জা আবু জাফর বেগ। ধর্মীয় বিধান মতে জবেহ করে হালাল খাবার খাওয়ার ফজিলতসহ ইসলামের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন আবু হোরায়রা মসজিদের ইমাম মাওলানা ফায়েক উদ্দিন। নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের পাশাপাশি অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ইমাম মো: ইদ্রিস প্রমূখ। অনুষ্ঠানে সকলকে  স্বাগত জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও আব্দুস সালাম ভূইয়া। তার বড়ভাই মনিরুল ইসলাম মোমেন, চেয়ারম্যান বিশিষ্ট লেখক বিদিতা রহমান। উল্লেখ্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম ভূঁইয়া পরিচালনা করছেন প্রতিষ্ঠানটি। বড় ভাই মনিরুল ইসলাম মোমেনকে নিয়ে ২০০২ সালে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রী প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাবসায়িক সততা, বিশ্বস্থতা এবং উন্নত সেবা প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে করেছে গ্রাহক প্রিয়। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও আব্দুস সালাম ভূঁইয়া বলেন, নিউইয়র্ক সিটিতে আমরা শরিয়া বোর্ড সার্টিফায়েড হালাল পোল্ট্রী মিট ও ফিশ মার্কেট। এখন থেকে সপ্তাহের ৭ দিনই প্রবাসীরা আমাদের প্রতিষ্ঠানের হাফেজ শরিফুল হককে দিয়ে অথবা নিজে জবেহ করে মাংস নিয়ে যেতে পারছেন। লাইভ ওয়েটে খাসির মূল্য পড়ছে ৬ থেকে ৭ ডলার। এই নতুন উদ্যোগ উপলক্ষে সাধারণ গ্রাহকদের জন্য রাখা  হয়েছে বিশেষ ছাড়। ১০টি চিকেন কিনলে ২টি কালার চিকেন ফ্রি দেয়া হচ্ছে। তিনি বলেন, বাফেলো থেকে আমরা অনেক অনুরোধ পাচ্ছিলাম- যেন সেখানে আমাদের আরেকটি শাখা করি। তাই আমরা ৮৩ একর জায়গা নিয়ে বিসমিল্লাহ হালাল এগ্রো ফার্ম চালু করেছি। পূর্বে এই এগ্রো ফার্মের নাম ছিল আল ফাল্লাহ। এখানে গরু, ভেড়া, ছাগল, মুরগী, কবুতর লাইভ গ্রো-আপ করে হালাল উপায়ে জবেহ করে বিক্রী করা হয়। আশাকরি নিকট ভবিষ্যতে আমাদের ফার্ম থেকেই লাইভ খাসি ও ভেড়া আমরা গ্রাহকদের জন্য নিয়ে আসতে পারবো। তিনি আরো বলেন, আমাদের এখানকার বিশেষত্ব হলো প্রতিটি প্রাণীই জবাই করা হয় ‘আল্লাহ আকবর’বলে। সব রক্ত ঝরে যাওয়ার জন্য মুরগী  উল্টোকরে কিছুক্ষণ ঝুলিয়ে রাখা হয়। রক্ত ঝরে যাওয়ার পর আমরা  ঠান্ডা পানি দিয়ে পরিস্কার করি। এরপর গ্রাহকদের পছন্দ মত কাটা হয়। এ কারণে আমাদের দোকানের মাংসের  স্বাদ বেশি। কেউ ইচ্ছা করলে নিজেই মুরগী, কবুতর, পাখি জবাই করে নিতে পারেন। গরু, ছাগলসহ সব ধরণের মাংস আমরা মক্কা হালাল পোল্ট্রী থেকে সংগ্রহ করি। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্টির ঠিকানা-৩৭-১৫,৫৫ ষ্ট্রীট, উডসাইড, নিউইয়র্ক-১১৩৭৭। (৩৭-৩৮এভিনিউর মাঝে)। আয়োজকরা জানান, প্রয়োজনে যে কেউ কল করতে পারেন ৭১৮.২০৫.৭২০০ ও ৭১৮.২০৫.৮২৬২ ফোন নম্বরে।