শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
দীর্ঘ এক যুগের পর বিরোধের নিরসন ঘটিয়ে আবারো এক ছাতার নিচে আসছে নিউইয়র্কের কক্সবাজারবাসী। এ উপলক্ষ্যে সব পক্ষ্য মিলে সংগঠনের কার্যক্রম গতিশীল করা ও আগামী নেতৃত্ব ঠিক করতে একটি এডহক কমিটি গঠন করেছে। গত ৩ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এক বৈঠকে এ এডহক কমিটি গঠন করা হয়। প্রবীণ প্রবাসী ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ আল জুবায়ের মানিকের মধ্যস্থতায় বৈঠকে সকল পক্ষের নেতৃস্থানীয়রা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন প্রবীণ প্রবাসী আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন হাসান চৌধুরী।
বৈঠকে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের এডহক কমিটির চীফ কোঅর্ডিনেটর করা হয় নিউইয়ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগরকে। এ এডহক কমিটিকে আগামী ৯ মাসের মধ্যে কক্সবাজাবাসীকে নিয়ে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার দায়িত্ব প্রদান করা হয়। চীফ কোঅর্ডিনের শাহাব উদ্দিন সাগর ছাড়া কমিটিতে রয়েছেন- আক্তার হোসাইন, রফিকুল ইসলাম বাহাদুর, রফিক উল্লাহ রনি, নুরুল আজিম, সামিরুল ইসলাম বাবলু, মুর্তাজোর রহমান নওশার, মোহাম্মদ ইরফান, জহিরুল ইসলাম, মনসুর আলম, সফিউল আজম, নুরুল আবরার ও মোহাম্মদ নুরুল আমিন। 
এডহক কমিটি গঠনের পূর্বে বৈঠকে বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী এবং ঐক্যবদ্ধ্যের উদ্যোক্তা মোহাম্মদ আল জুবায়ের মানিক, হাসান চৌধুরী, সারওয়ার চৌধুরী সিপিএ, এমডি ইউসুফ হারুন, সৈয়দুল হক, শফিউল আজম, শাহাব উদ্দিন সাগর, আক্তার হোসাইন, রফিকুল ইসলাম বাহাদুর, রফিক উল্লাহ রনি, নুরুল আজিম, সামিরুল ইসলাম বাবলু, মুর্তাজোর রহমান নওশার, মোহাম্মদ ইরফান, মোজাম্মেল হোসেন তালুকদার, এমডি ফয়সাল হাসান, জহিরুল ইসলাম, মনসুর আলম, সফিউল আজম, নুরুল আবরার ও মোহাম্মদ নুরুল আমিন। বক্তারা সকলে পূর্বের দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার প্রতি গুরুত্বারোপ করার পর গঠিত হয় এডহক কমিটি। 
এডহক কমিটি গঠনের পূর্বে মোহাম্মদ আল জুবায়ের মানিক বলেন, আমি এক সময় স্থায়ীভাবে নিউইয়র্কে বসবাস করলেও এখন প্রায় সময় বাংলাদেশেই অবস্থান করি। কিন্তু মাঝে মধ্যে যখন নিউইয়র্কে আসি তখন কক্সবাজারের প্রবাসীদের সঙ্গে দেখা হয়, কথা হয়, আড্ডা হয়। তখন সাংগঠনিক বিষয়গুলো নিয়ে মতবিরোধ লক্ষ্য করি। এক গ্রুপ আরেক গ্রুপকে বাদ দিয়ে বনভোজন করছে, নানা অনুষ্ঠান করছে এ নিয়ে সাধারণ প্রবাসী কক্সবাজারবাসীর মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। এ কারণে সবাইকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছি। 
এডহক কমিটির চীফ কোঅর্ডিনেটর শাহাব উদ্দিন সাগর বলেন, কমিটির ১৩ জন মিলেই সব কাজ সম্পন্ন করবো। একটি উপদেষ্টা কমিটি গঠন, সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, কল্যাণমুখী নানা অনুষ্ঠান, গঠনতন্ত্র প্রণয়ন এবং সর্বোপরি একটি নির্বাচন কমিশন গঠন করে কক্সবাজাবাসীকে একই ছাতার নিচেই আনাই হবে আমাদের মূল লক্ষ্য। এটি আমার একার পক্ষে সম্ভব নয়, সকলেই সহযোগিতায় আশা করি আমি সে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।