নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রামের বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটেছিল নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্ট ও পার্টি হলে। গত ৬ সেপ্টেম্বর রোববার ‘মেজবান এবং ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যাপক লোক সমাগম ছিল।মূলধারার রাজনীতিকদের মধ্যে ছিলেন হায়রাম মনসেরাত, এটর্নী মঈন চৌধুরী, খোরশেদ খন্দকার, এডভোকেট মজিবর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি মো. জাফরউল্লাহ প্রমুখ। বিশাল এ আয়োজনের জন্যে গঠিত কমিটির আহবায়ক ছিলেন সামসুল আলম চৌধুরী। অপর কর্মকর্তাগণের মধ্যে ছিলেন : সদস্যসচিব মো. সেলিম হারুন, সমন্বয়কারি মনির আহমেদ।
নিউইয়র্ক, কানেকটিকাট, বস্টন, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্র এলাকা ছাড়াও রোড আইল্যান্ডের প্রবাসীদেরকে স্বাগত জানান চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতাগণের অন্যতম এবং পরবর্তীতে নেতৃত্ব প্রদানকারি আব্দুর রহিম, মোহাম্মদ হানিফ, কাজী আজম, আবু তাহের, কামাল হোসেন মিঠু, আরিফুল ইসলাম, নাজিমউদ্দিন, আবু তালেব চৌধুরী চান্দু, সরোয়ারুজ্জামান সিপিএ, মো. আলী নূর, হাজী টি আলম, অজয় তালুকদার, নাসির চৌধুরী, শফিকুল আলম, মো, ঈষা, চৌধুরী আজিজ, মোরশেদ রিজভী চৌধুরী, মোহাম্মদ এনাম চৌধুরী প্রমুখ।
মাগরিবের আগে অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মাহফিল ও বিশেষ মোনাজাত হয়। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বীর চট্টলার প্রবাসীরা সর্বজনীন এ আয়োজন করে আসছেন। নারীদের সপরিবারে সমাগম ঘটেছিল উল্লেখযোগ্যভাবে।
